অনলাইনেই বুক করা যাবে লাগেজ, রেলের নতুন নিয়মে কোন শ্রেণির জন্য কতটা নির্দিষ্ট?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছু বদল আসছে ভারতীয় রেলে (Indian Railways)। ৩১ জুলাই থেকে নতুন ডিজিটাল পরিষেবা চালু হতে চলেছে রেলে। কনফার্ম টিকিট যাদের থাকবে তারা ট্রেনের টিকিট বুক করার সময় নিজেদের ব্যক্তিগত লাগেজ অনলাইনে বুক করতে পারবেন আইআরসিটিসি ওয়েবসাইটে। এতে অতিরিক্ত লাগেজ বুক করার জন্য আর আগে থেকে লাগেজ কাউন্টারে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

রেলের (Indian Railways) ব্যবস্থায় নতুন নিয়ম

এই নতুন ব্যবস্থায় সফর শুরুর আগেই বিভিন্ন শ্রেণির জন্য নির্ধারিত বিনামূল্যের লাগেজ সীমা, সর্বোচ্চ ওজন, নিষিদ্ধ সামগ্রী থেকে জরিমানার নিয়ম সম্পর্কে স্পষ্ট তথ্য জেনে নিতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ট্রেনের বিভিন্ন শ্রেণিতে বিনামূল্যে বহনযোগ্য লাগেজ এবং সর্বোচ্চ ওজনের সীমা আলাদা। কোন শ্রেণির জন্য কী নিয়ম?

New luggage booking rules of Indian Railways

কোন শ্রেণির জন্য কত লাগেজ: এসি ফার্স্ট ক্লাসে বিনামূল্যে ৭০ কেজি লাগেজ এবং সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। ফার্স্ট ক্লাস ও এসি টু টিয়ারে (Indian Railways) বিনামূল্যে ৫০ কেজি এবং সর্বোচ্চ ১০০ কেজি লাগেজ বুক করা যাবে। স্লিপার ক্লাসে বিনামূল্যে ৪০ কেজি ওজন নেওয়া যাবে, সর্বোচ্চ ৮০ কেজি। সেকেন্ড ক্লাসে এই সীমা হল বিনামূল্যে ৩৫ কেজি, সর্বোচ্চ ৭০ কেজি।

আরও পড়ুন : এক ধাক্কায় ৪০ শতাংশ পর্যন্ত কমছে টোল, কবে থেকে চালু নতুন নিয়ম?

তৎকাল টিকিটে বদল: এসি থ্রি টিয়ার, এসি থ্রি ইকোনমি, এসি চেয়ার কারে বিনামূল্যে এবং সর্বোচ্চ লাগেজ বহনের সীমা দুটোই ৪০ কেজি। এছাড়া যাত্রী সুবিধার্থে আগামী ১ অগাস্ট থেকে পশ্চিম মধ্য রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য টোকেন ব্যবস্থা চালু করেছে।

আরও পড়ুন : পুরুষ নাকি মহিলা কোন ইলিশের স্বাদ বেশি জানেন? চিনবেনই বা কীকরে?

সূত্রের খবর অনুযায়ী, ১ অগাস্ট থেকে টিকিট কাটা শুরুর সময় থেকেই তৎকাল টিকিট কাটার টোকেন দেওয়া হবে। এতে কাউন্টারে ভিড় কমবে বলেই মনে করা হচ্ছে।