বাংলা হান্ট ডেস্কঃ নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তাদের মধ্যে আবারও কৌতূহল বেড়েছে। অনেক মহিলা ১ অগাস্ট থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কি না তা খোঁজ নিতে শুরু করেছেন। তবে প্রথম দিনেই সকলের অ্যাকাউন্টে টাকা না পৌঁছনোয় প্রশ্ন উঠছে, কবে মিলবে অগাস্ট মাসের কিস্তি? সরকারি সূত্রের দাবি, বর্তমানে নথি যাচাইয়ের কাজ চলায় ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্ট কিস্তি
সূত্রের খবর, অগাস্ট মাসের কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও ১ অগাস্টের মধ্যেই সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা (Annapurna Yojana) পৌঁছয়নি। সরকার জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT) পদ্ধতিতে টাকা পাঠানো হবে। তবে তার আগে নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়া প্রয়োজন।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, শুধু নতুন আবেদনকারী নন, যাঁরা আগে এই প্রকল্পের টাকা পেয়েছেন তাঁদের তথ্যও ফের খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই পান, সেই লক্ষ্যেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। যেসব আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এবং যাঁদের সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে অগাস্ট মাসের কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে অনেক আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কোথাও অতিরিক্ত তথ্য পরীক্ষা করা হচ্ছে, আবার কোথাও আবেদন পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা পাঠানো সম্ভব নয় বলেই জানা গিয়েছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, ১ অগাস্টেই সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা (Annapurna Yojana) জমা হবে এমন কোনও নিয়ম নেই। পুরো মাস জুড়েই ধাপে ধাপে বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই প্রথম দিন টাকা না এলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অন্যদিকে কোনও যোগ্য আবেদনকারী টাকা না পেলে বা আবেদনের বিষয়ে সমস্যা থাকলে সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-৫৫০৫-এ যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ কারা হারাতে পারেন রেশন কার্ড? নতুন তালিকায় গাড়ির মালিক থেকে ডিরেক্টররা
এছাড়া ২ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকায় কিছু ক্ষেত্রে টাকা (Annapurna Yojana) জমা হওয়ার প্রক্রিয়ায় সামান্য সময় লাগতে পারে। সরকারি সূত্রের দাবি, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের কাউকেই বঞ্চিত করা হবে না এবং নিয়ম মেনেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।













