বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষায় সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে। চায়ের সঙ্গে ‘টা’ পেলেই মনটা ভালো হয়ে যায়। তবে বাইরের দোকানের চপ (Recipe), তেলেভাজা না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মনের মতো মুখরোচক স্ন্যাক্স, যা হবে স্বাস্থ্যকরও।
মোচার চপের সহজ রেসিপি (Recipe)
বাড়িতে বাচ্চারা অনেক সময়ই সবজি খেতে চায় না। অথচ তা স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। তবে তা সুস্বাদু, মুখরোচক করে তুললে সকলেই খেতে পছন্দ করেন। স্বাস্থ্যকর কিছু দিয়ে মুখের স্বাদ বদলাতে চাইলে বানাতে পারেন মোচার চপ। কীভাবে বানাবেন রইল রেসিপি-

মোচার চপের উপকরণ:
মোচা- ১ টি
আলু- ২ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা রসুন বাটা- ১ চা চামচ
কাঁচালঙ্কা কুচি- ২-৩ টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
জিরে গুঁড়ো- আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
ধনেপাতা কুচি- ৪ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
কোটিং করার জন্য- বেসন বা ময়দা- আধ কাপ
ব্রেডক্রাম্ব- ১ কাপ
আরও পড়ুন : লটে নয়, ইলিশ দিয়ে বানান ঝুরো, কাঁটা বেছে কীভাবে বানাবেন?
মোচার চপের প্রণালী: মোচা প্রথমে কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হলে আদা রসুন বাটা দিন। এবার মোচা, হলুদ, লঙ্কা, গরম মশলা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষাতে হবে।
আরও পড়ুন : শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন? পাতে পড়ুক পনিরের মালাই কোর্মা, জিভে জল আসবেই
এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু চটকে মিশিয়ে দিতে হবে। শেষে ধনেপাতা কুচি (Recipe), লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ছোট ছোট চপের আকারে গড়ে বেসন বা ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে কোটিং করে তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন। পরিবেশন করুন স্যালাড আর কাসুন্দি দিয়ে।
















