ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, বিকেলে তাণ্ডব! ঝড়-বর্ষণের হলুদ সতর্কতা জারি হল ৭ জেলায়

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। আবার কোথাও কোথাও উঁকি দিয়েছে রোদ। আবহাওয়া দপ্তর বলছে, রোদ দেখে ভুললে চলবে না। কারণ আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, (Weather Update) বেলা গড়ালেই বদলে যাবে পরিস্থিতি। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে মুষলধারে বৃষ্টি নামার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ থেকে আগামী কয়েকদিনের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। শুক্রবারও একই পূর্বাভাস। আবার ৮ অগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফের।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই ঝুপ করে পড়ল সোনা-রুপোর দাম! কিছু কেনার থাকলে এই সুযোগ মিস করবেন না

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা রয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহারের জন্যও রয়েছে কড়া সতর্কতা। সঙ্গে ৩০-৪০ আবার কোথাও আরও জোরে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই।