আজকের রাশিফল ৭ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 7 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আজ আপনি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের সালে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। আপনার সৃজনশীল দক্ষতা আজ সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যের ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।

বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। তাঁদের কাছ থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে একা সেটির সমাধান না করে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। আজ আপনার অর্ধাঙ্গিনী একটি আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করুন।

মিথুন রাশি: পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ হঠাৎ করেই বাড়িতে দূর সম্পর্কের একজন আত্মীয় আসতে পারেন। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন।

কর্কট রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি আজ বন্ধুদের সঙ্গে কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে মূল্যবান জিনিসপত্র গুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কম বয়সী কন্যাদের চকোলেট এবং সাদা রঙের মিষ্টি বিতরণ করুন।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্ত ভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ বার্তা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজকের ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন এবং সেই সময়ে নিজের পছন্দের একটি কাজ করতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপচর্চার প্রতি মনোযোগ দিন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার একটি পুরনো কাজের প্রশংসা পেতে পারেন। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি হঠাৎ করে এই কোথাও সফর করতে পারেন। যার ফলে পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শানিশ্চরায়’ মন্ত্রটি ১১ বার জপ করুন।

Ajker rashifal todays horoscope 7 August 2026.

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করুন। আপনার যদি আজ কোথাও সফরের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি অবশ্যই নিরাপদে রাখুন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটি আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে মন খারাপ করাতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবরকম মাদকদ্রব্য থেকে দূরে থাকুন।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাবারের বিভিন্ন হলুদ রঙের সামগ্রী (যেমন কুমড়ো কেশর, হলুদ ইত্যাদি) যুক্ত করুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হয়। হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ পরিবারে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন।  আপনি যদি এমন কোনও ভালো জায়গা থেকে আমন্ত্রণ পান যেখানে আগে যাননি সেক্ষেত্রে অবশ্যই ওই নিমন্ত্রণ গ্রহণ করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন হতে হবে। শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে অথবা ভোরবেলায় সূর্য প্রণাম করুন।

আরও পড়ুন: ‘সিনিয়র খেলোয়াড়দের সম্মান প্রাপ্য’, ভারতের টেস্ট ফলাফলে চিন্তিত রাহানে, গম্ভীরের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা আপনাকে উত্যক্ত করে চলেন তাঁদেরকে অবশ্যই উপেক্ষা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। আপনি অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। যদিও, সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।

আরও পড়ুন: আর চলবে না ‘জালিয়াতি’! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের লাগাতার চোটে উদ্বিগ্ন হয়ে কড়া পদক্ষেপ BCCI-র

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাছে ব্যবহার করুন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই অনুকূল। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভাঁড়ে টাকা জমিয়ে সেই অর্থ শিশু এবং অভাবী ব্যক্তিদের সাহায্যে কাজে লাগান।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার একটি নতুন প্রকল্প অথবা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত হনুমানজির পুজো করুন।