বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার শীঘ্রই ৩% বাড়তে পারে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়েও চর্চা বাড়ছে। চলতি বছরের শুরুতেই অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। সেই কমিশনে বেতন কাঠামো কেমন হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এসব নিয়ে জল্পনার মাঝেই আপডেট জানুন।
অষ্টম পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট | Government Employees
নয়া বেতন কাঠামোতে ফিটমেন্ট ফ্যাক্টর ৩-এর বেশি হওয়া উচিত বলে দাবি তুলতে শুরু করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলি। যদিও কমিশন এই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেয়নি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, কমিশনের চূড়ান্ত সুপারিশ আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝিতে জমা পড়তে পারে। এরপরই সামনে আসবে ফিটমেন্ট ফ্যাক্টর এবং নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক যার সাহায্যে বিদ্যমান বেতনগুলিকে সংশোধিত বেতন স্কেলে রূপান্তর করা হয়। সপ্তম বেতন কমিশনের অধীনে, ফ্যাক্টরটি ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এবার অষ্টম পে কমিশনের ক্ষেত্রে কোন প্রস্তাব গৃহীত হবে সেই নিয়ে চর্চা তুঙ্গে।
এবার লেভেল ১ থেকে ৫ এ সর্বনিম্ন আয়ের কর্মীদের জন্য ৩.০০ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলি তরফে। বর্তমান বেসিক পে-এর ৩ গুণ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়। লেভেল ৬ থেকে ১২ এর জন্য সুপারভাইজারি ও টেকনিক্যাল পদের দায়িত্ব বিবেচনা করে ৩.০৫ থেকে ৩.১০ গুণ বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে।

আরও পড়ুন: ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা, কার অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার? জানালেন শুভেন্দু
লেভেল ১৬ ও তার উর্ধ্বে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে ৩.২৫ গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব জানানো হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে, তবে এন্ট্রি লেভেলে (লেভেল ১) ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫৪,০০০ টাকা হতে পারে।













