বাংলা হান্ট ডেস্কঃ পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই প্রথম রাজ্য বাজেটে বিজেপি সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের (Banglar Yuva Shakti) ঘোষণা করে দিয়েছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। তবে কবে থেকে মিলবে ভাতা? এই প্রশ্ন তুলতে শুরু করেছে বাংলার যুবরা।
বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০-৩০০০ টাকা | Banglar Yuva Shakti
ইতিমধ্যেই অগাস্ট মাস পড়ে গিয়েছে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। এরই মধ্যে বড় খবর সামনে। সূত্রের খবর, সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল। রাজ্য বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী।
জানিয়ে রাখি, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। অর্থাৎ কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে মাসে তিন হাজার টাকা আর নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। শোনা যাচ্ছে, প্রকল্পের জন্য যোগ্যতামান বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। সবটা হবু যুবকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে।
আরও পড়ুন: মাসের শেষে ছুটির ধামাকা! আগস্টে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট
সম্প্রতি এই প্রকল্প বিষয়ে যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে দুই ও তিন হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে, ২১ থেকে ৪০ এর মধ্যে।

আরও পড়ুন: ‘এই কেসটা আর..,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি নিয়ে বড় ‘সুখবর’, খুশিতে সরকারি কর্মীরা
যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট সামনে আসেনি। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে।













