বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রেমী বাঙালির অন্যতম প্রিয় মাছ কাতলা। বাঙালির রোজকার মাছের (Recipe) তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে রুই, কাতলার মতো মাছ। দামে কম এবং সহজলভ্য হওয়ায় রোজকার হেঁশেল থেকে অনুষ্ঠানবাড়ির মেনুতেও ঢুকে পড়েছে এই মাছ।
কাতলার সহজ চচ্চড়ি রেসিপি (Recipe)
মূলত আলু দিয়ে ঝোল বা তেল মশলায় কষিয়ে কালিয়াই বেশি রাঁধা হয় কাতলা দিয়ে। বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠান বাড়িতেও কাতলা মাছ দিয়ে বানানো হয় কালিয়া। বাড়ির রান্নায় কীভাবে আনবেন সেই স্বাদ? দেখে নিন কাতলা কালিয়ার সুস্বাদু রেসিপি-

কাতলার কালিয়ার উপকরণ:
কাতলা মাছ- ৫০০ গ্রাম
আলু- ২ টি
পেঁয়াজ বাটা
আদা রসুন বাটা
টমেটো কুচি
কাজুবাদাম বাটা
টক দই
গরম মশলা গুঁড়ো
ঘি
তেজপাতা
ছোট এলাচ
দারচিনি
লবঙ্গ
আরও পড়ুন : হাসপাতালে ভর্তি মিঠুন, মহাগুরুকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী
কাতলা কালিয়ার প্রণালী: মাছের টুকরোগুলি প্রথমে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। এরপর আলু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে দিন। এরপর টমেটো বাটা, কাজুবাদাম বাটা ও টক দই দিয়ে ভালো করে কষাতে হবে।
আরও পড়ুন : ইলিশের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? জেনে নিন এই ট্রিকস
তেল ছেড়ে আসলে উষ্ণ জল ও ভাজা আলু দিয়ে ঢেকে দিন। ঝোল কিছুটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে গরম মশলা গুঁড়ো, ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন গরম গরম কাতলা কালিয়া।













