বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) ক্ষেত্রে দু রকম পছন্দ অধিকাংশ ভোজন রসিকদের। কেউ পছন্দ করেন ডিমভরা ইলিশ, কারোর আবার চাই ডিম ছাড়া। ইলিশের ডিম অনেকেই পছন্দ করলেও আসলে ডিম ছাড়া ইলিশের স্বাদ কিন্তু বেশি ভালো হয়।
ইলিশে (Hilsa Fish) ডিম আছে কিনা কীভাবে বুঝবেন?
ডিম ছাড়া ইলিশ কিন্তু বেশি সুস্বাদু হয়। ডিম পাড়ার আগে সমস্ত পুষ্টি সঞ্চিত হয় ডিমে। এতে মাছের স্বাদ কমে যায়। সদ্য ডিম তৈরি হয়েছে বা ছোট আকারের ইলিশের স্বাদ হয় সবথেকে বেশি।

ডিম বুঝবেন কীভাবে: ইলিশের পেটে ডিম আছে কিনা তা দেখেই বোঝা যায়। ডিম ছাড়া ইলিশের পেট হয় ঢিলে, গায়ের রঙ হয় উজ্জ্বল। ডিম ছাড়া ইলিশের চোখ থাকে স্বচ্ছ। অর্থাৎ মাছটি তাজা। ডিম ছাড়া ইলিশের (Hilsa Fish) নাক হয় গোলাকার। এবার প্রশ্ন হল, নদীর আর সমুদ্রের ইলিশের মধ্যে পার্থক্য কোথায়?
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বদলাবে বাংলার অঙ্ক? ঋতব্রতদের সামনে বড় প্রশ্ন
নদীর ইলিশ কেমন: নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।
আরও পড়ুন : হাসপাতালে ভর্তি মিঠুন, মহাগুরুকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী
নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা।













