ইলিশ-ভেটকি ভুলে যান, মুরগির মাংস দিয়েই হবে দুর্দান্ত পাতুরি, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পাতুরি খেতে তো বাঙালি মাত্রেই ভালোবাসেন। তবে পাতুরি তো শুধু এতদিন ভেটকি বা ইলিশ মাছেরই খেয়েছেন। কিন্তু মাংস দিয়েও রাঁধা (Recipe) যায় পাতুরি। কোন উপকরণ দিয়ে কীভাবে রাঁধবেন রইল রেসিপি।

মুরগির মাংসের সহজ পাতুরি (Recipe)

মাছ দিয়ে শুধু নয়, মাংস দিয়ে রাঁধা যায় পাতুরি। কলাপাতায় মোড়া মুরগির মাংসের পাতুরি একবার খেলে ভুলতে পারবেন না তার স্বাদ। খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই পদ। দেখে নিন রেসিপি-

Easy chicken paturi recipe

মাংসের পাতুরির উপকরণ:

হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম

আদা রসুন বাটা- ১ চা চামচ

লঙ্কাগুঁড়ো- আধ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

ষপোস্ত- ৪ টেবিল চামচ

কালো সর্ষে- ৫ টেবিল চামচ

সাদা সর্ষে- ৪ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪-৫ টি

কুরোনো নারকেল- আধ কাপ

আরও পড়ুন : ইলিশের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? জেনে নিন এই ট্রিকস

মাংসের পাতুরির প্রণালী: মাংস ভালো করে ধুয়ে তাতে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল ও নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। অন্য একটি পাত্রে কালো ও সাদা সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা ও ঈষদুষ্ণ জল (Recipe) মিশিয়ে ১৫ মিনিট রেখে তারপর মিহি করে বেটে নিন। এর মধ্যে নারকেল, হলুদ, কাঁচালঙ্কা, নুন, চিনি ও সর্ষের তেল মিশিয়ে আবারও বেটে নিন।

আরও পড়ুন : বিয়ে বাড়ি স্টাইলে কাতলা কালিয়া, কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি

এরপর একটি কলাপাতায় ১ চামচ মশলা দিয়ে এর উপর মাংস দিয়ে তার উপর আরও একটু মশলা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কলাপাতাটি মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এবার প্যানে তেল গরম করে কলাপাতাটি রেখে কম আঁচে ওলটপালট করে সেঁকে নিলেই তৈরি মাংসের পাতুরি।