বাংলা হান্ট ডেস্কঃ গতকালও বেড়েছিল। আজ ফের বাড়ল সোনার দাম। ফের দামি হল হলুদ ধাতু। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। এদিন ক্রেতাদের চিন্তা খানিকটা বাড়িয়ে সামান্য বাড়ল সোনার দাম। শনিবার ৮ আগস্ট কত দর হল হলুদ ধাতুর? আজ ৮ আগস্ট, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
শনিবার ফের বাড়ল সোনার দাম। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৪২৯০ টাকা। একদিনে দাম বেড়েছে ৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪২৯০ টাকায় পৌঁছেছে। রাতারাতি দাম বেড়েছে ৮০০ টাকা। ২২ ক্যারাট সোনার ক্ষেত্রে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৪২৯০০০ টাকা।
২৪ ক্যারাট সোনাও উর্দ্ধমুখী। এদিন ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৫০৩৫ টাকা। গতকালের তুলনায় ৮৫ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫০৩৫০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ৮৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ১৫০৩৫০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

আরও পড়ুন: ‘যা বলেছে তা পালন না করতে পারলে জেলে..,’ DA মামলার শুনানিতে ঠিক কী হল? জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন
রুপোর দাম
রুপোর দাম অনেকটাই বেড়েছে এদিন। রুপোলি ধাতুর দাম দিন দিন বাড়ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৩২৭০ টাকা। একদিনে ৫৮৫ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৩২৭০০ টাকা। দাম ৫৮৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।













