Durga Puja 2026 Live Updates

চা-দুধের এই পরিমাপটা বজায় রাখুন, চা হবে ধাবার মতো

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সকাল হোক বা বিকেল, বাঙালি বা ভারতীয়দের কাছে চা হল আবেগ। চায়ে পে চর্চা হতেই থাকে প্রতিদিন। পাড়ার মোড়ে মোড়ে চায়ের (Tea) দোকানে চলে আড্ডা। কিন্তু চায়ের দোকানের দুধ চায়ে যে স্বাদ বা ফ্লেভারটা পাওয়া যায় সেটা বাড়ির চায়ে পাওয়া যায় না।

ধাবার মতো চায়ের (Tea) সিক্রেট

ধাবার চায়ের আসল ফ্লেভারটাই লুকিয়ে থাকে চা পাতা, দুধের সঠিক পরিমাপ এবং তা ফোটানোর পদ্ধতিতে। ধাবা স্টাইল চা বানাতে হলে ঠিক কতটা চা পাতা, দুধ এবং চিনি দিতে হবে সেটা জেনে নিন-

How to make dhaba style tea

কতটা পরিমাপ রাখা উচিত: ধাবার মতো কড়া চা বানাতে হলে পরিমাপটা সঠিক হওয়া জরুরি। ১ কাপ চা বানাতে হলে প্রতি এক কাপ চায়ের জন্য অন্তত এক থেকে দেড় চামচ দানাদার সিটিসি চা পাতা দেওয়া হলে ঠিক। ২ কাপ চায়ের জন্য আড়াই থেকে তিন চা চামচ চা পাতা ব্যবহার করা উচিত।

আরও পড়ুন : একসাথে ৫ ভারতীয় তারকার চোট! বিশ্বকাপের আগে চিন্তায় গৌতম গম্ভীরের ভারতীয় দল

কীভাবে বানাবেন চা: ধাবা স্টাইল চা বানাতে হলে প্রথমে সসপ্যানে ১/৪ কাপ জল দিন। এর মধ্যে এলাচ, থেঁতো করা আদা দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে পরিমাণ মতো চা পাতা (Tea) দিয়ে দু মিনিট ফুটতে দিন। এরপর ৩/৪ কাপ দুধ ও চিনি দিয়ে দিন। এবার চা ফুটতে দিতে হবে।

আরও পড়ুন : মৎস্যজীবীদের লটারি, একসঙ্গে জালে উঠল ৪৬ মণ ইলিশ! কত টাকায় বিক্রি হল জানেন?

চায়ে ফেনা উঠলে একটি হাতা দিয়ে উপর থেকে তুলে আবার সসপ্যানে ফেলুন। ধাবাতে এই কাজটাই করা হয় বারবার। এতে চা ঘন হয়। কম আঁচে ৩-৪ মিনিট চা ফুটিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।