বাংলাহান্ট ডেস্ক : ইলিশ প্রেমী (Hilsa Fish) বাঙালির কাছে পদ্মার ইলিশের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ স্বাদে গন্ধে রীতিমতো কুলীন পদ্মার ইলিশ। তবে এখন পদ্মায় ইলিশ প্রায় উবে যেতে বসেছে। বাংলাদেশে এখন ইলিশের বেশ আকালই পড়েছে। তবে এর মাঝেই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে ওঠে প্রায় ৪৬ মণ ইলিশ। এত বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ায় উচ্ছ্বসিত মৎস্যজীবীরা।
একসঙ্গে প্রচুর পরিমাণে ইলিশ (Hilsa Fish) উঠেছে জালে
শুক্রবার বিকেলে মহিপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হয় মাছগুলি। যেমনটা জানা যাচ্ছে, গত ৬ অগাস্ট পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলতেই ২২০০ টি ইলিশ জালে উঠে আসে। শুক্রবার মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায় ট্রলারটি। এরপর আড়তে নিলামে তোলা হয় মাছগুলিকে।

কত টাকায় বিক্রি হয়েছে: আড়ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১ কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ প্রতি মণ ১ লক্ষ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এতে মিলেছে ২৭ লক্ষ ৬০ হাজার টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ২০ লক্ষ ৯০ হাজার টাকায়। সব মিলিয়ে মোট ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লক্ষ ৫০ হাজার টাকায়।
আরও পড়ুন : একইদিনে মাঠে নেমে বড় জয় ইস্টবেঙ্গলের! কলকাতা লিগে আবারও ধাক্কা মোহনবাগানের
দীর্ঘদিন পর এসেছে বড় ইলিশ: আড়তের ম্যানেজারের কথায়, অনেকদিন পর এত বড় চালানের ইলিশ (Hilsa Fish) এসেছে। এখন বাজারে ইলিশের দাম বেশি থাকায় ভালো মূল্য পেয়েছেন। এমনিতে বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না।
আরও পড়ুন : ভাত গলে পাক হয়ে গিয়েছে, নষ্ট হবে না, এই ৩ টোটকাতেই বানান ঝরঝরে
সূত্রের খবর অনুযায়ী, বর্তমান সময়ে বেশির ভাগ মাছ ধরার নৌকায় যথেষ্ট ইলিশ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি ট্রলারে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়ায় মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের।













