বাংলাহান্ট ডেস্ক : ভাত রান্না (Cooking Tips) করা সহজ মনে হলেও আদতে কিন্তু অতটাও সহজ নয়। বিশেষ করে সঠিক ভাবে সেদ্ধ ভাত করে নামানোটা যথেষ্ট কঠিন বিষয়। ভাত ঝরঝরে না হলে কোনও তরকারির সঙ্গেই তা খেতে ভালো লাগে না। ভাত গলে যাওয়া মানে সব তরকারিরই স্বাদ নষ্ট।
গলে যাওয়া ভাত (Cooking Tips) ঝরঝরে করবেন কীভাবে
অনেকে এই অবস্থায় গলে যাওয়া ভাতটা ফেলে দিয়ে ফের নতুন করে ভাত বসান। কিন্তু কিছু টোটকা মেনে চললে আর খাবার অপচয় করতে হবে না। মাইক্রোওভেনে সহজেই ভাত ঝরঝরে করে ফেলা যাবে। হাঁড়ি থেকে ভাতের ফ্যান ঝরিয়ে একটি চওড়া পাত্রে ছড়িয়ে ২ মিনিটের জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে দিন। ওভেনে ঢোকালে ভাতের ভেতরে থাকা অতিরিক্ত জলীয় বাষ্প উবে গিয়ে ভাত ঝরঝরে হয়ে যাবে।

দেখে নিন টিপস: গরম ভাতের পাত্রের মাঝখানে একটি ছোট বাটিতে নুন রেখে ঢাকনাটা আটকে দিন। আশপাশের বাড়তি জলীয় বাষ্প শুষে নেবে নুন। ভাতও হয়ে উঠবে ঝরঝরে। বাড়িতে পাউরুটির স্লাইস থাকলে গরম ভাতের উপর পাউরুটি টুকরো করে ছড়িয়ে দিন। টুকরোগুলি ভাতের উপরিভাগের সমস্ত বাড়তি জল শুষে নেবে। বাড়তি জলটা শুষে নিলে ভাত হয়ে উঠবে ঝরঝরে।
আরও পড়ুন : শীঘ্রই খুলে যাচ্ছে পোর্টাল! কবে থেকে আবেদন? বেকারদের ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে নয়া আপডেট
গলা ভাতের রেসিপি: ভাত (Cooking Tips) যদি অতিরিক্ত গলে যায়, যাতে কোনও টোটকাতেই তাকে আর আগের অবস্থায় ফেরানো যাচ্ছে না, তাহলে ওই গলা ভাত দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের রান্না। নরম ভাত আর মশলাদার মাংস দিয়েই বানিয়ে ফেলতে পারেন তেহরি।
আরও পড়ুন : আমতেলের সঙ্গে ইলিশের টক ঝাল যুগলবন্দি, চেখে দেখুন এই ইউনিক রেসিপি
এছাড়া গলা ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন রাইস পরিজ। গলে যাওয়া ভাতটা মেখে ডিম, সবজি দিয়ে অল্প তেলে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে রাইস প্যানকেক।













