দুর্দান্ত হ্যাটট্রিক সাহালের! গ্রূপ চ্যাম্পিয়ন হয়েই ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে ডুরান্ডের নক-আউটে মোহনবাগান!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডুরান্ডে (Durand Cup 2026) গ্রূপপর্বের শেষ ম্যাচে সিআইএসএফ প্রটেক্টর্সদের বিরুদ্ধে হাফ ডজন গোল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছলো মোহনবাগান (Mohun Bagan)। হ্যাটট্রিক গড়লেন গত ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করা সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। পরপর তিন ম্যাচে অপরাজিত রইলো পানাগিওটিস ডিলেমপেরিসের ছেলেরা। এখন সেরা দুই দ্বিতীয় দলের মধ্যে থেকেই নক-আউটের টিকিট পাওয়ার আশায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) শিবির।

গ্রূপপর্বের তিন ম্যাচে মোট ১৫টি গোল করে নক-আউটের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এই ক্ষেত্রেও তারা টেক্কা দিয়েছে লাল-হলুদ শিবিরকে যারা নিজেদের তিন ম্যাচে ১৩ গোল করেছে। আজকের ম্যাচে কোনওভাবে তারা হারলে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ থাকতো গ্রূপ চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু গ্রূপের সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে অতি সহজেই জয় তুলে নিয়ে গ্রূপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে পৌঁছলো সবুজ-মেরুণ শিবির।

ম্যাচের ১৭ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে প্রথম গোল করেন সাহাল আব্দুল সামাদ। এরপর আর ২০ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিকটিও সম্পূৰ্ণ করেন তিনি। ১৯ ও ৩৭ তম মিনিটে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল পান তিনি। এছাড়া প্রথমার্ধে আর একটি গোল করেছিলেন তারকা ফরোয়ার্ড মনবীর সিং।

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৮ গোল করেছিল লাল-হলুদ শিবির। খাতায় কলমে ইস্টবেঙ্গলের চেয়ে অনেক শক্তিশালী স্কোয়াড মোহনবাগানের। তাই অনেকেই আশা করেছিলেন দ্বিতীয়ার্ধে ব্যবধান অনেকটাই বাড়াতে পারবে মোহনবাগান। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

আরও পড়ুন: গোটা বিশ্বের বেশিরভাগ দেশ তার বিপক্ষে! এখন FIFA সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়ালো মেসির আর্জেন্টিনা

ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোচ ৪ জন ফুটবলারকে পরিবর্তন করে নতুনদের সুযোগ দেন। তাতেও ম্যাচে দাপট বজায় ছিল মেরিনার্সদেরই। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আসে ম্যাকলারেন ও অভিষেকের পা থেকে। তবে ফিনিশিং নিখুঁত হলে ব্যবধান আরও বাড়তে পারতো। তবে মোহনবাগান সমর্থকরাও জানেন যে দলের আসল পরীক্ষা হবে নক-আউট পর্যায়ে। সেই পর্যায়ে দলের তারকা ফুটবলাররা কেমন পারফরম্যান্স করে তা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।