বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কিছুদিন আগেও আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) দলে তার সুযোগ হবে কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন। কিন্তু চলতি বছরে তার ব্যাট একাধিকবার গর্জে উঠে নিন্দুকদের চুপ করিয়েছে।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হোক বা ইংল্যান্ড শহরের তিন ম্যাচের ওডিআই সিরিজ, সকল পরিস্থিতিতেই ধারাবাহিকভাবে রান করে চলেছেন কোহলি। যে তিনি ভারতীয় দলের সবচেয়ে ফর্মে থাকা তারকা এবং আগামী ওডিআই বিশ্বকাপ জিততে গেলে তার দলে থাকাটা সবচেয়ে বেশি জরুরী।
আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল
বর্তমানে ভারতীয় মহাতারকার বয়স ৩৭। চলতি বছরে বিরাট কোহলি নিজের নামের পাশে যোগ করেছেন এক অভাবনীয় রেকর্ড। এই নির্দিষ্ট বয়সে বিরাট কোহলির ওডিআই গড় ৮৫.৭৫। তিনি বিশ্ব ক্রিকেটের একমাত্র তারকা যিনি মোট ১০টি ভিন্ন বয়সে ৫০ বা তার বেশি গড়ে রান করার কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির
এক নজরে দেখে নেওয়া যাক সেই বছরগুলো যে সময়ে কোহলি ওডিআইতে ৫০-এর বেশি গড়ে রান করেছেন:
২৩ বছর বয়স (কোহলির গড়: ৭০.৫০)
২৪ বছর বয়স (কোহলির গড়: ৫১.৬৫)
২৭ বছর বয়স (কোহলির গড়: ৯২.৩৭)
২৮ বছর বয়স (কোহলির গড়: ৭৬.৮৪)
২৯ বছর বয়স (কোহলির গড়: ১৩৩.৫)
৩০ বছর বয়স (কোহলির গড়: ৬৪.৪০)
৩২ বছর বয়স (কোহলির গড়: ৫০.৩৩)
৩৪ বছর বয়স (কোহলির গড়: ৬২.১৫)
৩৫ বছর বয়স (কোহলির গড়: ৬৩.৫০)
৩৭ বছর বয়স (কোহলির গড়: ৮৫.৭৫)

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের মধ্যে দিয়ে ফির একবার ভারতীয় দলের জার্সিতে ফিরবেন বিরাট কোহলি। এখন ভারতের জার্সিতে ওডিআই ছাড়া অন্য কোন ফরম্যাটে আর মাঠে নামের না তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকতে এই একটা ফরম্যাটই হাতে পান তিনি। ভারতীয় দলের ভক্তরা চাইবেন তিনি বিশ্বকাপের আগে ভারতের সব কটি ওডিআই সিরিজের মাঠে নামুক।













