সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকির তদন্তে নতুন মোড়! পুলিশের হাতে এলো নতুন তথ্য

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খুনের হুমকি পাচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি তিনি কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে অভিযোগ করেছেন এই বিষয়ে। প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়েছেন যে, গত কয়েক মাসে তিনি বেশ কয়েকটি হুমকি-চিঠি পেয়েছেন। ওই চিঠিগুলির মধ্যে একটিতে তার পাশাপাশি তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও (Dona Ganguly) হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আসামীকে শনাক্ত করার প্রক্রিয়া আরম্ভ করেছে পুলিশ।

পুলিশ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গত সোমবার নিজের অফিসে এমন একটি হুমকি চিঠি পান সৌরভ। আর তারপরেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্তমান সভাপতি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় এই চিঠিগুলি জমা করে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগ থেকেই জানা গিয়েছে যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক চলতি বছরের শুরু থেকেই এমন হুমকি চিঠি পাচ্ছিলেন। প্রাথমিকভাবে প্রাণনাশের কথা উল্লেখ না থাকায় আপত্তিকর ভাষা ব্যবহার হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু এখন তিনি বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন তিনি।

Sourav Ganguly files police complaint against facebook page.

সৌরভের তরফ থেকে থানায় এসে এই অভিযোগ দায়ের করেছেন তার ম্যানেজার। তার কাছ থেকেই জানা গিয়েছে যে গত ১০ই আগস্ট, সোমবার সৌরভের অফিসে দুটি চিঠি আসে। এই চিঠিতে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়কে হত্যা করার পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি করার স্পষ্ট হুমকিও দেওয়া হয়েছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, তদন্তকারীরা এই চিঠিগুলির বিষয়বস্তু খতিয়ে দেখছেন। ঠাকুরপুকুর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, “আমরা তার (সৌরভ গাঙ্গুলীর) করা এই অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দেখছি। ইতিমধ্যেই আমরা তদন্ত আরম্ভ করেছি। দোষী ব্যক্তিকে শনাক্ত করার লক্ষ্যে আমরা চিঠিগুলো কোথা থেকে পাঠানো হয়েছে আর কুরিয়ার অফিস থেকে কোনও সূত্র পাওয়া যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছি।”

আরও পড়ুন: ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো! বৈভব সূর্যবংশীকে পরামর্শ ভারতীয় দলের এই তারকার

সেই কর্মকর্তা আরও জানিয়েছেন যে প্রাথমিক তদন্তের পর আন্দাজ করা হচ্ছে গেছে যে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া অঞ্চলের কোনও দুষ্কৃতী সম্ভবত কুরিয়ার পরিষেবার মাধ্যমে সৌরভকে এই চিঠিগুলি পাঠিয়েছিলেন। ইতিমধ্যেই সেই সন্দেহভাজনের ব্যবহৃত একটি সিম কার্ডের গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করেছে পুলিশ। তাদের তরফ থেকে সেই নির্দিষ্ট কুরিয়ার সংস্থার সাথে যোগাযোগও আরম্ভ করা হয়েছে।

আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে অবশ্য সরাসরি কোনও বিবৃতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এখনও পরিবেশন করেননি। নিজের ক্ষেত্রে হওয়ায় তিনি বিষয়টিকে উপেক্ষা করছিলেন। কিন্তু স্ত্রী ও অন্যান্য প্রিয়জনদের বিরুদ্ধে হুমকি আসতেই তিনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আপাতত পুলিশ সন্ধান করছে যে এই বিষয়টির পেছনে ওই নির্দিষ্ট একজন ব্যক্তিই আছেন, নাকি এটি কোনও গ্যাংয়ের চক্রান্ত।