বাংলাহান্ট ডেস্ক : আরও সম্প্রসারিত হচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইতিমধ্যেই শহর থেকে শহরতলি পর্যন্ত বিভিন্ন রুটে চালু হয়ে গিয়েছে মেট্রো। আর এবার পার্পল লাইন নিয়ে এল বড় আপডেট। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ছুটবে মেট্রো। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়েছে। পার্পল লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে এদিন এসে পৌঁছায় টানেল বোরিং মেশিন দিব্যা।
পার্পল লাইনের (Kolkata Metro) প্রথম পর্যায়ের কাজ
জটিলতা কাটিয়ে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে মেট্রোর কাজের। জানা গিয়েছে, আপাতত দুটি টানেল বোরিং মেশিন দিব্যা এবং দুর্গার সংষ্কারের কাজ করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এরপর আগামী নভেম্বর মাসে ফের পার্ক স্ট্রিটের দিকে রওনা হবে দুটি মেশিন।

শেষ সুড়ঙ্গ খোঁড়ার কাজ: এই কাজে প্রথম থেকেই ব্যবহার হচ্ছে দুর্গা এবং দিব্যা। গত মাসে দুটি সুড়ঙ্গের মধ্যে একটির কাজ সম্পূর্ণ করে ভিক্টোরিয়ার মাটির নীচে স্টেশনে পৌঁছেছিল দুর্গা। গত শুক্রবার মাটি ভেদ করে উপরে উঠেছে মেশিনটি। এক বছর আগে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছিল দুর্গা। অবশেষে পার্পল লাইনের (Kolkata Metro) প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন : টক ঝালের দুর্দান্ত কম্বো, গরম ভাতে চেখে আম কাসুন্দি চিকেন, রইল রেসিপি
কারা উপস্থিত ছিলেন: ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে ব্রেকথ্রু সম্পন্ন করার মুহূর্তে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, কলকাতা পুরসভার কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার, নেপালের কনসাল জেনারেল সহ বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন : জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে বড় সাফল্য! মাটি ফুঁড়ে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছল ‘দিব্যা’
২০২৫ সালের ১০ জুলাই শুরু হয়েছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। আর শুক্রবার সকাল প্রায় সাড়ে ১০ টা নাগাদ শেষ হয় কাজ। জানা যাচ্ছে, ২০২৯ সাল নাগাদ জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু হবে পার্পল লাইনের পরিষেবা।













