বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে, শিক্ষার জন্য বা অন্য দরকারে বহু মানুষ প্রায়ই ট্রেনে যাতায়াত করেন। গ্রাহকদের সুবিধার্থে আগেই রেল ওয়ান অ্যাপ প্রকাশ করেছে ভারতীয় রেল (Indian Railways)। এই অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই অসংরক্ষিত টিকিট বুকিং থেকে ট্রেনের গতিবিধি সবটাই চেক করা যায়। টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষ। এমনকি অসংরক্ষিত টিকিট বুকিংয়ে বিশেষ ছাড়ও মিলছে রেল ওয়ান অ্যাপে।
টিকিট কাটলেই ছাড় দিচ্ছে রেল (Indian Railways)
সম্প্রতি DRM Prayagraj, NCR এর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়েছে, এখন থেকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এই অ্যাপে অসংরক্ষিত টিকিট বুক করলে ৩ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। টিকিট কাউন্টারে অযথা ভিড় না বাড়িয়ে ঘরে বসেই অধিকাংশ মানুষ যাতে অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেন, সে বিষয়ে আগ্রহ বাড়াতেই এই পদক্ষেপ রেলের।

কেন এই পদক্ষেপ: আরও বেশি সংখ্যক যাত্রী যাতে ডিজিটাল টিকেটিং এর সঙ্গে যুক্ত হয়, তাও এই অ্যাপের অন্যতম উদ্দেশ্য। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেটব্যাঙ্কিং ব্যবহার করে সহজেই টিকিট কাটা যাবে এই অ্যাপে। বাড়ি বসে কীভাবে বুক করবেন জেনারেল টিকিট?
আরও পড়ুন : টক ঝালের দুর্দান্ত কম্বো, গরম ভাতে চেখে আম কাসুন্দি চিকেন, রইল রেসিপি
কীভাবে বুক করবেন: এর জন্য প্রথমে রেল ওয়ান অ্যাপ (Indian Railways) ডাউনলোড করুন। এরপর লোকেশন নোটিফিকেশন অন করুন। আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগইন করতে পারবেন। অ্যাকাউন্ট না থাকলে নতুন ব্যবহারকারীরা ফোন নম্বর এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন।
আরও পড়ুন : জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইন, শেষ প্রথম পর্যায়ের কাজ, কবে শুরু পরিষেবা?
এরপর হোম স্ক্রিনে ‘বুক টিকিটস’ অপশন দেখাবে। সেখানে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করুন ‘আনরিজার্ভড টিকিট’ অপশনে। এবার সোর্স ডেস্টিনেশন স্টেশন এবং সফরের তারিখ নির্বাচন করতে হবে। সবশেষে পেমেন্ট করলেই মিলবে কিউআর টিকিট।













