বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবশ্যই অবিলম্বে পরিত্যাগ করুন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।
বৃষ রাশি: আর্থিক লেনদেনগুলি আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রিয়জনদের সঙ্গে বিতর্কিত আলোচনা এড়িয়ে চলুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আজ আপনি সময়ের আগেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিভিন্ন আটার মিশ্রণে তৈরি রুটি পাখিদের খেতে দিন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
কর্কট রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করবে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি ভালো কাজের পরিপ্রেক্ষিতে লাভবান হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধ অথবা জলে জাফরান দিয়ে পান করুন।
সিংহ রাশি: আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা এখনও পর্যন্ত বেতন পাননি তাঁরা আজ বন্ধুদের কাছ থেকে ঋণ চাইতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের কাছ থেকে মতামত নিন। নাহলে, আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার ভাল কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং পুরস্কার পেতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ ছোটবেলার কিছু স্মৃতির রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো রঙের কাজল মাটির তলায় পুঁতে দিন।
কন্যা রাশি: অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই আপনার মেধা ব্যবহার করে করুন। কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন। আপনি আজ কোথাও ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন। আজ আপনি সন্ধ্যা নাগাদ কোনও সিনেমা বা থিয়েটার দেখতে যেতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনার একাধিক কাজে ব্যাঘাত ঘটতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের সাধু অথবা প্রতিবন্ধীদের খাটিয়া অর্পণ করুন।

তুলা রাশি: কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই মন ভালো রাখুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের সতর্ক থাকতে হবে। কারণ, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসুন এবং সেই বাদাম কালো অথবা নীল রঙের কাপড়ে মুড়ে বাড়িতে রেখে দেন।
বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। কোনও কাজের ক্ষেত্রে আজ আপনি অনেকের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ১০৮ দিন ধরে নিয়মিত একজন বয়স্কা মহিলার পা ছুঁয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করুন।
আরও পড়ুন: রয়েছে ডাক্তার হওয়ার স্বপ্ন? NEET পাশের পর কী কী করণীয়? সঠিক পথ দেখাচ্ছে Education World Society
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পারিবারিক কাজগুলি অবশ্যই করার চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলুন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা, ২৭ টি মুসুর ডালের দানা এবং ৫ টি লাল ফুল হনুমান মন্দিরে অর্পণ করুন।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে এখনও সমস্যা! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বাদ পড়বেন ভারতের এই খেলোয়াড়? বাড়ছে চিন্তা
মকর রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করুন।
কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার রুপোর তৈরি মূর্তিকে আরাধনা করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। কোনও নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে বিতর্কিত আলোচনা করবেন না। আপনি আজ একটি সুন্দর বার্তা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও সফর করার ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিন।













