বাংলা হান্ট ডেস্কঃ প্রাইভেট কোম্পানির কর্মীদের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রতিমাসে বেতন থেকে কিছু টাকা কেটে EPFO (Employees’ Provident Fund Organisation) এ জমা হয়। যেটা একদিকে যেমন সাধারণ ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ প্রদান করে তেমনি প্রয়োজনে তোলাও যায়। সম্প্রতি কর্মচারী ভবিষ্য নিধি সংস্থার টাকা তোলা থেকে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলেছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি।
EPFO এর নিয়ম বদল
যেমনটা আগেই জানিয়েছি, প্রয়োজনে প্রভিডেন্ড ফান্ড (PF) থেকে টাকা তোলা যেতেই পারে। এতদিন এর জন্য আবেদন করতে হত, এরপর সেটা অ্যাপ্রুভ হলে টাকা অ্যাকাউন্টে চলে আসত। তবে এবার জানা যাচ্ছে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য অটো সেটেলমেন্ট পদ্ধতি চালু হতে পারে EPFO এ। যদিও ইতিমধ্যেই ৫ লক্ষ টাকার নিচে টাকা তুলতে চাইলে এই সুবিধা পাওয়া যায়। তবে আগামীদিনে ৫ লক্ষের বেশি বা সম্পূর্ণ টাকা তোলার ক্ষেত্রেও এই নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছে EPFO।
বদলাচ্ছে UAN তৈরি ও ভেরিফিকেশনের পদ্ধতিও
EPFO এর যেকোনো তথ্য পেতে গেলে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা UAN একেবারে মাস্ট। এই UAN তৈরি থেকে সেটা অ্যাক্টিভেট করা আরও সহজ করা হচ্ছে। ইতিমধ্যেই UMANG app এর মাধ্যমে যারা EPFO পরিষেবা পান তাদের Face Authentication বাধ্যতামূলক করা হচ্ছে।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগেই বড় উপহার! নন্দীগ্রামের ৩ বছরের জল প্রকল্পে গতি, বড় নির্দেশ শুভেন্দুর
সহজ হবে চাকরি বদলে PF ট্রান্সফার
আপনি যদি এক বা একাধিক চাকরি বদলও করেন তাহলেও আপনার UAN নাম্বার বা PF অ্যাকাউন্ট কিন্তু একই থাকে। এক্ষেত্রে পোর্টালে আপনার কোম্পানি বদলে করে দিতে হয়। প্রতিনিয়ত এই প্রক্রিয়াটিকেও দ্রুত করা চেষ্টা চলছে। যে সমস্ত ব্যক্তিদের UAN ও আধার লিংক রয়েছে তাদের অটোমেটিক কোম্পানি ট্রান্সফার হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
UPI এর মাধ্যমে মিলবে PF এর টাকা
টাকা তোলা আরও সহজ করার জন্য PF সেট্লমেন্টের ক্ষেত্রে UPI সংযুক্ত করার পক্রিয়ায় চলছে। সম্পূর্ণ রূপে চালু হলে BHIM অ্যাপের মাধ্যমেই আপনার PF অ্যাকাউন্টার টাকা দ্রুত তুলতে পারবেন। যদিও ঠিক কবে থেকে এই সুবিধা চালু হবে তা এখনও নিশ্চিতরূপে জানানো হয়নি।













