এই কাজটা না করলে আবারও দেশের মাটিতে হারবে গম্ভীরের ভারত! দাবি প্রাক্তন ভারতীয় অধিনায়কের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ১৫ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট ফরম্যাটে অভিযান আরম্ভ করবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কায় খেলার পরিবেশ ও পিচ ভারতীয় পরিস্থিতির সাথে মানানসই। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারতীয় দল ঘরের মাটিতে একাধিক সিরিজ হেরেছে। ফলে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতবেই, এমনটা এখনই জোর দিয়ে বলতে পারছেন না কেউই। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।

গত দুই বছরে গৌতম গম্ভীরের কোচিংয়ে দেশের মাটিতে দুটি টেস্ট সিরিজে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দল স্পিন আক্রমণে ভর করে ভারতের মাটিতে ভারতীয় দলকে ঘায়েল করে গিয়েছে। শ্রীলঙ্কার মাটিতেও স্পিনের বিরুদ্ধে দুই দলের ব্যাটিং সিরিজের ফলাফল নির্ধারিত করবে। তাই কিছুটা চাপে রয়েছেন ভারতীয় দলের ভক্তরা।

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে ক্রিকেট বিশ্বকাপ জেতানো অধিনায়ক জানিয়েছেন ভারতীয় দলের বর্তমান ব্যাটাররা যদি স্পিনের বিরুদ্ধে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে চায় তাহলে ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেলেই অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

কপিল বলেছেন, “ঘরোয়া ক্রিকেট খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিন বোলিংয়ের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের হিমশিম খাওয়ার কারণ হলো, শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পর্যাপ্ত ঘরোয়া ক্রিকেট খেলেন না। এখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া মনোভাব নেওয়া উচিত এবং প্রত্যেক ক্রিকেটারের জন্য মাল্টি-ডে ম্যাচ খেলা বাধ্যতামূলক করা উচিত। এমনটা হলে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটাররা দেশের সেরাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবে। ইদানীং স্পিন বোলিংয়ের বিপক্ষে ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তারা অত্যধিক টি-টোয়েন্টি ও ওডিআই ম্যাচ খেলে থাকে। অথচ টেস্ট ম্যাচ সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। আশা করি, তারা সবাই মিলে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।”

আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ জেতা ভারতীয় দলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল। বাকি ৯ টি ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচে জিততেই হবে তাদের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে। ফলে এই সিরিজে একটি ম্যাচেও জয় হাতছাড়া করার অর্থ নিজেদের বিপদ বাড়ানো। ফলে শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে অত্যন্ত গুরুত্বের সাথে মোকাবিলা করতে হবে ভারতীয় দলকে।