ভোররাতে কলকাতা বিমানবন্দরের ATC বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল যাত্রীমহলে

Published on:

Published on:

Kolkata Airport massive fire
Follow

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) এটিসি বিল্ডিং এর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে তিনটি ইঞ্জিন। তবে এই ঘটনায় তেমনভাবে আগুন বড় আকার নিতে পারেনি। ফলে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পাশাপাশি ক্ষয়ক্ষতি ও তেমন হয়নি। কিন্তু যাত্রী মহলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Airport)

সূত্রের খবর মঙ্গলবার ভোর ৪:৪৩ মিনিটে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) এটিসি পুরনো বিল্ডিংয়ের তিন তলার খোলা বারান্দায় এই আগুন প্রথম দেখা যায়। আগুনও ধোঁয়া দেখতে পেয়েই তৎক্ষণাৎ দমকলে খবর দেন কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল ইঞ্জিন।

Kolkata Airport massive fire

আরও পড়ুন: আধার আপডেট এবার বাড়িতে! কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন বুকিং?

এই ঘটনায় বিমান পরিষেবায় কোন প্রভাব পড়েনি। দমকল বাহিনীর প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ছ’টা পর্যন্ত চলে কুলিং প্রসেসের কাজ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো বৈদ্যুতিক আলোর তার থেকেই এই বিপত্তি ঘটে।

প্রসঙ্গত এটিসি বিল্ডিং এর আটতলা থেকে বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে বিমানে অবতরণ পর্যন্ত এটিসির অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন পাইলটেরা। কোন বিমান কোন উচ্চতায় যাবে, পাশাপাশি পথ নির্দেশিকা ঠিক করে দেন এটিসির আধিকারিকেরা।

তবে, সেই যন্ত্রপাতির কোনও ক্ষতি হয়নি বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, ‘ওই খোলা ছাদে এসির বাইরের অংশও রয়েছে। ঠিক কোথা থেকে থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইট অপারেশনেও কোনও প্রভাব পড়েনি।’ (Kolkata Airport)।