অন্নপূর্ণা যোজনা শুধু নয়! এই প্রকল্পেও বছরে মিলবে ৩৬ হাজার টাকা, কারা পাবেন জানুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti scheme to give yearly 36 thousand rupees to beneficiaries
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক নতুন প্রকল্প (Government Scheme) চালু হয়েছে। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। অর্থাৎ বছরে মোট ৩৬ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পেও (Banglar Yuva Shakti) সমপরিমাণ টাকা দেবে রাজ্য। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, আবেদনের যোগ্যতা কী কী জেনে নিন।

যুবশক্তিতে আবেদনের যোগ্যতা | (Banglar Yuva Shakti)

এবারের রাজ্য বাজেটে বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা কর্মসূচির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটিই আসলে যুবশক্তি প্রকল্প। তৃণমূল আমলের যুবশ্রী ও যুবসাথী প্রকল্প মিলিয়ে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প শুরু করা হবে। এর মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসে ৩ হাজার টাকা ও বাকিদের মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য।

আরও পড়ুনঃ সংসদে মীমাংসা হয়নি! সায়নী-কাকলিদের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

সরকারি নিয়ম অনুযায়ী, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য আবেদনকারী ব্যক্তিকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে। কোনও চাকরি করলে চলবে না বলে খবর।

এছাড়া আবেদনকারীর পারিবারিক মাসিক আয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। সেই সঙ্গেই অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমন পরিবারের প্রার্থীরা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Banglar Yuva Shakti(6)

জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই যুবশক্তির পোর্টাল চালু হয়ে যাবে। এরপর শুরু হবে আবেদন। সরকারি সূত্রে খবর, আবেদনের পর বাড়ি বাড়ি ঘুরে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে রাজ্য। সেখানে যোগ্য প্রমাণ হলেই মাসে মাসে টাকা দেওয়া হবে।