ফের একধাক্কায় কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price dropped sharply at august know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) লাগাতার উত্থান-পতন লেগে আছে। একদিন বাড়ছে তো একদিন কমছে। আর মধ্যবিত্তের চিন্তা বাড়ছে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজও কি সেই ধারা অব্যাহত? নাকি সস্তা হল হলুদ ধাতু জানুন।

কমল হলুদ ধাতুর দর জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price)
বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। তবে বছর শেষে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। জেনে নিন আজকের গোল্ড প্রাইস।

Gold Price dropped sharply at august know todays rate

 

আরও পড়ুন: রেশনে বড় বদল! এবার মিলবে না এই সুবিধা, জেনে নিন নয়া নিয়ম

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৭৫৫টাকা । ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৫৫০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫২৫ টাক। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫২৫০টাকা। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪৪৫টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪৪৫০টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে২৩৭৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৭৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৭৫০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৭৫০০টাকা।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম (Gold Price) বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।