মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি! শিক্ষক-পুলিশ থেকে PSC, কোথায় কত নিয়োগ?

Published on:

Published on:

CM Suvendu Adhikari gives 25 Lakhs Rupees Government job to Baruipur mob-lynching victim family
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সরকারি চাকরির (Government Job) অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় ঘোষণা। আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে প্রায় ১ লক্ষ নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই আশ্বাস দেন তিনি। শুধু ঘোষণা নয়, বিভিন্ন দফতরে কত শূন্যপদ রয়েছে এবং কোথায় নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে, তা নিয়েও সামনে এসেছে একাধিক তথ্য।

আগামী দিনে নিয়োগ স্বচ্ছতা জোর দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। তিনি আরও জানান, শিক্ষক, পুলিশ-সহ বিভিন্ন ক্ষেত্রে ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে প্রায় ১ লক্ষ নিয়োগ হতে পারে। মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ নিয়ম মেনেই এই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। আগামী পরীক্ষাগুলিতে মৌখিকের তুলনায় লিখিত পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়ারও ইঙ্গিত মিলেছে।

PSC-তে ১৭ হাজারের বেশি পদ

WBPSC-এর তথ্য অনুযায়ী, রাজ্যের ৫৪টি সরকারি দফতরে গ্রুপ A, B ও C মিলিয়ে ১৭,৭১৪টি পদে নিয়োগের কাজ চলছে। এর মধ্যে গ্রুপ A-তে ২,৪৯০টি, গ্রুপ B-তে ২,৮৪৮টি এবং গ্রুপ C-তে ১২,৩৭৬টি পদ রয়েছে। WBCS, বিচার বিভাগ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো পদও রয়েছে। প্রায় ১২.৬৫ লক্ষ প্রার্থী এই নিয়োগের জন্য আবেদন করেছেন। এর পাশাপাশি আরও ৮,০০৮টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। Municipal Service Commission এবং Co-operative Service Commission-এর নিয়োগও এবার PSC-এর মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশে ২৯ হাজারের বেশি পদ

রাজ্য পুলিশে প্রথম দফায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের কাজ এগিয়েছে। দুর্গাপুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর আরও ১৭,১৪৩টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। অর্থাৎ মোট ২৯,১৪৩টি পদে নিয়োগ হতে পারে। রাজ্য পুলিশে অনুমোদিত ১ লক্ষ ২১ হাজার ৩৪৪টি পদের মধ্যে ৪৩ হাজার ৭৩টি খালি রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

শিক্ষক পদেও বড় শূন্যপদ

শিক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে রাজ্যের সরকারি স্কুলে ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি শিক্ষকের পদ খালি ছিল। ৩৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে প্রায় ১৫ হাজারের ভেরিফিকেশন শেষ হয়েছে। ২০১৬ সালের বকেয়া ১,১৭৭টি নিয়োগও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি ৩০৮ জন স্পেশাল এডুকেশন শিক্ষককে সুপারিশপত্র দেওয়া হবে।

Central Government Job C-DAC Recruitment 2026

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি? কোথায় অভিযোগ জানাবেন, জানিয়ে দিল সরকার

নবম-দশমের শিক্ষক নিয়োগের ফল পুজোর আগেই প্রকাশের চেষ্টা চলছে। এছাড়াও বাজেটে ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক মাসে রাজ্যে সরকারি চাকরির (Government Job) একাধিক সুযোগ তৈরি হতে চলেছে।