আজকের রাশিফল ১৯ অগাস্ট, ব্যবসায় বাজিমাত এই পাঁচ রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 19 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সারারাত জলে বার্লি ভিজিয়ে রেখে সকালে তা পশু-পাখিদের মধ্যে বিতরণ করুন।

বৃষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কিছু কাজ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করুন। আজ এমন কোনও কাজ করবেন না যাতে আপনার মানহানি হতে পারে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির কিছুজন আজ পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্মুখীন হবেন। আপনি আজ একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেগুলিকে ঠান্ডা মাথায় সমাধান করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি ফলের গাছ লাগান।

মিথুন রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আজ আপনি আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য অনেকের কাছে প্রশংসা পাবেন। আপনি আজ কোনও বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। কোনও আইনি পরামর্শ নেওয়ার জন্য একজন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ‘ওম শুক্রয়ে নমঃ’ এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।

কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যবহার সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। কর্মক্ষেত্রের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ কোনও যৌথ উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কোনও অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনি আজ অবসর সময়ে নিজের পছন্দের একটি কাজ করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও অসুবিধার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কুকুরকে রুটি এবং পাউরুটি খেতে দিন।

সিংহ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। আপনি আজ আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ক্ষুদ্র ব্যবসায়ীদের আজও সতর্ক হতে হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক পরিশ্রম করে যান। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন।

কন্যা রাশি: আপনি আজ কোনও কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। আত্মীয়দের সঙ্গে আর যোগাযোগ বৃদ্ধি পাবে। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে অংশীদারিত্বের সুযোগ রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও শুভ কাজ শুরু করার পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান।

Ajker rashifal todays horoscope 19 August 2026.

তুলা রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বাড়তে পারে। এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে এবং আপনি বিচলিত হতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং ভগবান ভৈরবের আরাধনা করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কোনও কাজ অমীমাংসিত থাকলে আজকেই সম্পন্ন করার চেষ্টা করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প এবং পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লোকের সাধু-সন্ত অথবা শিক্ষক কিংবা গুরুকে হলুদ অথবা গেরুয়া রঙের বস্ত্র অর্পণ করুন।

ধনু রাশি: প্রত্যেকের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যাধিক খরচ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করতে হলে নিজে সিদ্ধান্ত গ্রহণ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। দীর্ঘমেয়াদী সুবিধা রয়েছে এমন  কোনও প্রকল্পে আজ আপনি কাজ করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই রুপোর চুড়ি পরুন।

আরও পড়ুন: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ! এবার ভারতেই তৈরি হবে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধবিমানের ৪০৫ টি যন্ত্রাংশ

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত। প্রেমের জীবনে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে সবার কাছ থেকে সাহায্য গ্রহণ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে যথেষ্ট  সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

আরও পড়ুন: দিল্লি প্রিমিয়ার লিগে আচমকাই আম্পায়ারের মুখে বলের আঘাত! ভর্তি ICU-তে, ভিডিও দেখলে শিউরে উঠবেন

কুম্ভ রাশি: অতীতের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি আর দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। কোনও কাজে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। বরং, ওই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে সুগন্ধি উপহার দিন।

মীন রাশি: প্রত্যেকের কথা আজ অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করুন। এর ফলে আপনি কোনও সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়পতি মনোযোগী হন। আজ আপনি আপনার একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে আজ আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা এবং সাত রকমের শস্য অর্পণ করুন।