বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) প্রথম টেস্টে জয় পাওয়ার জন্য সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর এই পরিস্থিতির অনেকটাই কৃতিত্ব দাবি করেন নবাগত দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। রাহুল দ্রাবিড় (Rahul Dravid), চেতেশ্বর পূজারার পর ফের একবার তিন নম্বরে একজন নির্ভরযোগ্য ব্যাটার পাওয়ার আশা দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
প্রথম ইনিংসে ২৩০ বল খেলে ১৬৭ রানের একটি অপূর্ব ইনিংস খেলেছিলেন দেবদত্ত। মূলত তার ব্যাটে ভর করেই ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৬২ রানের বিশাল পাহাড় খাড়া করতে পেরেছিল। তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতে তিনি ৭৫ বলে ৪৪ রানের একটি ইনিংস খেলে নিজের যোগ্যতার আবারও প্রমাণ দিয়েছেন তিনি।

অল্পের জন্য এদিন তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড়ের কীর্তিকে টপকে যাওয়ার সুযোগ। তিন নম্বরে ব্যাটিং করতে নামা কোনও ভারতীয় ক্রিকেটারের শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গত ১৭ বছর ধরে রয়েছে রাহুল দ্রাবিড়ের দখলে। এদিন সেই রেকর্ড ভাঙার অত্যন্ত কাছে এসেও শেষপর্যন্ত মাত্র ৪ রানের জন্য ওই রেকর্ড হাতছাড়া করেছেন দেবদত্ত পাডিক্কল।
আরও পড়ুন: ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস তৈরি করলেন রিশভ পন্থ! ভেঙে দিলেন ১৮ বছরের পুরোনো রেকর্ড
২০০৯ সালে আহমেদাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২১৫ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। প্রথম ইনিংসে ১৭৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ৩৮ রান। আর ২০২৬ সালে গল টেস্টে দুই ইনিংস মিলিয়ে রাহুল দ্রাবিড়ের মতোই কর্ণাটক থেকে উঠে আসা দেবদত্ত পাডিক্কল করলেন ২১১ রান। অল্পের জন্য হাতছাড়া করলেন রাহুল দ্রাবিড়কে টপকে যাওয়ার সুযোগ।
আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য রেখেছে। জবাবে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ টি উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনে তাদের জয়ের জন্য তুলতে হবে ২৮৮ রান। ভারতের প্রয়োজন ৬ উইকেট।













