বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুযোগ নষ্টের নেশায় মেতে ছিল ইস্টবেঙ্গলের (East Bengal) ফরোয়ার্ডরা। মোট তিনবার লাল হলুদ ফুটবলারদের শট বারে লেগে প্রতিহত হয়। তারপরেও যে দিল্লীএফসি-কে হারিয়ে ডুরান্ড (Durand Cup 2026) ফাইনালে টিকিট নিশ্চিত করলো আন্তনী ও লোপেজ আবাসের দল তার মূল কৃতিত্ব শুধুমাত্র গোলরক্ষক প্রভসুখন সিং গিল-এর (Pravsukhan Singh Gill)।
মঙ্গলবার সন্ধ্যায় মাত্র তিন দিনের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার ধকল কাটিয়ে সেমিফাইনাল খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কোয়ার্টারে প্রতিপক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। শেষপর্যন্ত সেই নক-আউট ম্যাচ তারা জিতেছিল ১-০ ফলে। কিন্তু এদিন ম্যাচে দাপট দেখিয়ে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোল লক্ষ্য করে ৯০ মিনিটে ২০ টি শট নিয়েও ম্যাচে লিড পায়নি ইস্টবেঙ্গল।
ফলে স্বাভাবিকভাবেই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ইস্টবেঙ্গলের হয়ে পরপর বল জালে জড়ান আনোয়ার আলী, লালচুনগুঙ্গা, ইকোনোমিডিস, রোহিত দানু ও অধিনায়ক রশিদ। দিল্লি গোলরক্ষক ফার্নান্দেজ দুটি শট হাত দিয়ে স্পর্শ করেও শটের তীব্রতার কারণে বাইরে রাখতে পারেননি।
আরও পড়ুন:দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
তবে দিন ইস্টবেঙ্গলের জন্য নায়ক হিসেবে উঠে আসেন গোলরক্ষক গিল। মেসেজ ৩৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল দিল্লি। রদ্রিগুইনহোর শট দুর্দান্তভাবে বাঁচিয়ে হাবাসের দলের পতন রোধ করেছিলেন তিনি। তারপর টাইব্রেকারে রীতিমতো মাইন্ডগেম খেলে চাপ তৈরি করেছিলেন দিল্লির ফুটবলারদের ওপর। ফলস্বরূপ টাইপ বেকারের একটি পেনাল্টি আটকে দিয়ে তিনি নায়ক হয়ে যান এবং ৫-৩ ফলে জিতে ফাইনালের টিকিট পায় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: বিশালের গ্লাভসে ভর করে নাটকীয় ম্যাচ জিতে ডুরান্ডের সেমিতে মোহনবাগান! বিশেষ এই কারণে চিন্তায় ভক্তরা
গত বছর একই টুর্নামেন্টের একই পর্যায়ে গিলের জঘন্য গোলকিপিং এর জন্য ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরে সেমিফাইনালে শেষ হয়েছিল ইস্টবেঙ্গলের যাত্রা। তারপর থেকে অজস্র ব্যক্তি আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল ইস্টবেঙ্গল গোলরক্ষককে। এদিন যেন সেই অভিশপ্ত ম্যাচের শাপমোচন ঘটালেন পাঞ্জাবি গোলরক্ষক। ফাইনালেও তার কাছ থেকে একটা দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে দল। ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে অপুর সেমিফাইনালে নর্থ ইস্ট বনাম মোহনবাগান ম্যাচের জয়ী দল।













