Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - ‘আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান?’ অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের হাইকোর্টের তোপের মুখে ব্যাঙ্ক

‘আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান?’ অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের হাইকোর্টের তোপের মুখে ব্যাঙ্ক

Sneha Paul

Published on: August 20, 2026

Sneha Paul

Published on: August 20, 2026

Calcutta High Court slams bank again in Abhishek Banerjee account freeze case
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তোপের মুখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বুধবার এই মামলার শুনানিতে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের তরফে রিপোর্ট জমা না পড়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার ফের ব্যাঙ্কের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করল আদালত।

KPS Admission 2026
SNU Admission 2026

ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চরম ভর্ৎসনা হাইকোর্টের | (Calcutta High Court)

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হঠাৎ তৃণমূল সাংসদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ ও দু’টি ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হয়। অভিযোগ, অভিষেককে এর কোনও আগাম নোটিশ দেওয়া হয়নি। পরবর্তীকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, তাঁকে সশরীরে হাজির হয়ে আবার কেওয়াইসি করাতে হবে। এদিকে নিয়ম অনুযায়ী, তাঁর বর্তমান কেওয়াইসির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর অবধি থাকার কথা।

আরও পড়ুনঃ বৃহস্পতিতে সস্তা হয়ে গেল সোনা-রুপো! কত হল নতুন রেট? এক নজরে দেখে নিন

এদিনের শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই পদক্ষেপের কথা বিচারপতি কৃষ্ণা রাওয়ের সামনে তুলে ধরেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। সব শুনে ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন করেন, “আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান?”

বিচারপতি রাও আরও বলেন, “বর্তমানে অনলাইনে কেওয়াইসি হয়। এমনকি সরকারি কর্মীদের ক্ষেত্রেও অনলাইনেই সব সম্পন্ন হচ্ছে। তাহলে অভিষেকের ক্ষেত্রে কেন আলাদা করে কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হল? মনে হয় ব্যাঙ্ক তাঁর মুখ দেখতে চাইছে!” পরবর্তীতে ব্যাঙ্কের তরফে জানানো হয়, অভিষেকের বাড়ি গিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁরা তৈরি।

এদিকে গতকালের শুনানিতেও সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেছিলেন, “আপনাদের কোনও বিষয়েই আগাম নির্দেশ থাকে না। দেখা যাচ্ছে, সব মামলাতেই রিপোর্ট দেওয়ার বাহানায় আপনারা সময় নষ্ট করছেন।“

Calcutta High Court angry over bank role in Abhishek Banerjee account freeze case

পাশাপাশি ব্যাঙ্কের তরফে আরও কিছু বাড়তি সময়ের আবেদন জানানো হলে বিচারপতি রাও বলেন, “প্রতিবার আপনাদের তরফে বাড়তি সময় চাওয়া হলেও কোনও কাজের কাজ হয় না। কোনও বার আপনারা সঠিক রিপোর্ট নিয়ে আদালতে আসেন না।“

এবার আজকের শুনানিতেও কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অনলাইনের যুগেও কেন কেওয়াইসির জন্য একজন গ্রাহককে সশরীরে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে? এই প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও।

Related Stories

View All
Recipe delicious Rui Posto with just a few ingredients

রুই মাছেই আনুন নতুন স্বাদ! এইভাবে রান্না করলে বারবার খেতে চাইবেন, রইল রেসিপি

dearness allowance(199)

শেষ বড় DA সংশোধন! পে কমিশনের অপেক্ষার মাঝেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় খবর

Aadhaar Card has been used easily find out

আপনার আধার কার্ড অপব্যবহার হচ্ছে কি না, যাচাই করুন সহজ উপায়ে…

Central govt set to take major decision to keep sugar price under control.

ইথানল উৎপাদনের জেরে চিনির দামে আগুন! ১০ বছর পর আমদানির ভাবনা কেন্দ্রের

Breaking News

View All
Calcutta High Court slams bank again in Abhishek Banerjee account freeze case

‘আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান?’ অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের হাইকোর্টের তোপের মুখে ব্যাঙ্ক

August 20, 2026
Gold Price

বৃহস্পতিতে সস্তা হয়ে গেল সোনা-রুপো! কত হল নতুন রেট? এক নজরে দেখে নিন

August 20, 2026
Diamond Harbour FC is financially unable to play in the ISL.

তৃণমূলের ভরাডুবির পর চরম দুর্গতি Diamond Harbour FC-র! অর্থাভাবে ISL থেকে বাদ পড়ল অভিষেকের ক্লাব

August 20, 2026
dearness allowance(278)

গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA কবে দেওয়া শুরু? সুপ্রিম শুনানির পর বড় খবর দিলেন ভাস্কর ঘোষ

August 20, 2026
If this condition is not met, Annapurna Yojana funds will be stopped

অন্নপূর্ণার টাকা পাওয়া মহিলাদের জন্য বড় সতর্কবার্তা! পরের মাসে কাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে?

August 20, 2026

একধাক্কায় ৩০ শতাংশ বাড়তে পারে অনলাইন ফুড ডেলিভারি চার্জ, সতর্ক করল জোম্যাটো

August 20, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য