বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক পালা বালনের পর সবেমাত্র ১০০ দিন পূর্ণ হয়েছে নবগঠিত বিজেপি সরকারের (BJP Government)। এরই মধ্যে আরও একবার অশান্ত হয়ে উঠল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) । গণ্ডগোলের সূত্রপাত হয় বুধবার রাতে। জানা যাচ্ছে, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলির তরফে জেনারেল বডি মিটিং ডাকা হয়েছিল। সেটি নিয়েই এবিভিপি (ABVP) এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি বাঁধে। ক্রমশ দু’পক্ষের সংর্ঘষের জেরে রাতারাতি রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুরের ক্যাম্পাস চত্বর। এই অশান্তির জেরে দু’পক্ষের পড়ুয়ারাই জখম হন।
রাতারাতি রণক্ষেত্র যাদবপুর
গতরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অশান্তির ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। যার আঁচ এসে পরে কলকাতার রাজপথে। বৃহস্পতিবার যাবদপুর কান্ডের প্রতিবাদে গর্জে উঠেছিলেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। এদিন এবিভিপির সদস্যরা গোলপার্ক থেকে যে প্রতিবাদ মিছিল করেছিলেন সেখানে যোগ দিয়েছিলেন তিনি।
মিছিল থেকেই হুঁশিয়ারি দিয়ে তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ‘দেশকে কোনভাবে অসম্মান করতে দেব না দেশবিরোধী স্লোগান দিতে দেব না। সর্বোপরি রাষ্ট্র, সবার আগে দেশ । তাই দেশবিরধী কথা, দেশবিরোধী স্লোগান আমরা হতে দেব না। আমাদের কাছে এটা আল্টিমেট । এই মিছিলে সর্বতভাবে মানুষ আছেন, সমস্ত মানুষ আমাদের সমর্থনে আছেন।’
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় সিদ্ধান্ত! মন্ত্রিসভার বৈঠকে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর
বিস্ফোরক অভিযোগ করে তিনি বললেন, ‘এই যাদবপুরই দেশের বিরুদ্ধে কথা তৈরি করার মেশিনারিজ। রাষ্ট্রবিরোধী কথা, ‘দেশ টুকরে করেঙ্গে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ !’ হতে দেব না এগুলো, করতে দেব না এগুলো।’
বিজেপি নেত্রীর সাফ কথা, ‘দেশের পক্ষে কথা বলতে হবে, দেশকে মানবতা দিতে হবে। আমরা ভারতবাসী সবার আগে আমাদের এইটা আমাদের পরিচয়, যে আমরা দেশের কথা বলব। আমরা কিছুতেই রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না, রাষ্ট্র সর্বোপরি। সবার আগে দেশ। তাই যে জাতীয় স্লোগান লেখা থাকছে যাদবপুরে, যে জাতীয় নোংরা দেশবিরোধী স্লোগান, টুকরে টুকরে গ্যাং আমরা এগুলো হতে দেব না। মানুষ আমাদের সঙ্গে আছে, এবং সমস্ত মানুষ আমাদের সঙ্গে আমাদের প্রতিবাদে সামিল আছে।’
এরপরেই আচমকা মেজাজ হারিয়ে নেত্রীর প্রশ্ন, ‘কি করবে? কি করবে টা কি? এই মিছিল ততদূর যাবে যতদূর পর্যন্ত গন্তব্য। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার। গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। যাদবপুরে আমি কোন ভাবে রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না। যাদবপুরে কিছুতেই দেশবিরোধী স্লোগান দিতে দেব না। আগে দেশ, আগে রাষ্ট্র তারপর সবকিছু।’














