‘পরিকল্পিত চক্রান্ত! ABVP এই কাজ করতে পারে না’, সাংবাদিকদের সাফ জানালেন শমীক ভট্টাচার্য

Published on:

Published on:

Shamik Bhattacharya on Jadavpur ABVP vs SFI Incident
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাদবপুরকাণ্ডে (Jadavpur Incident) আরও একবার উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন ABVP এর ভূমিকা নিয়েও। এই অশান্তির মধ্যেই প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর তৈরি একটি লোগো ভাঙা পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের তীর ওঠে এবিভিপির দিকেই।  এ প্রসঙ্গে এদিন কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর

সল্টলেকে বিজেপির অফিস থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই তিনি দাবি করেছেন এবিভিপি কোন পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছে। তাঁর কথায়, জাতীয় শিক্ষানীতি তো পশ্চিমবঙ্গে লাগু হবেই। এ নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সারা দেশে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়। দুর্ভাগ্য এটাই যে এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে যাচ্ছেন। এ রাজ্যেও সেটা হয়েছে।

একইসাথে তাঁর আরও সংযোজন, ‘এই বিতর্কের মধ্যে দিয়েই, এই বিতর্ক শুনে শুনেই মানুষ তো আমাদের সরকারে নিয়ে এসেছে। এই বিতর্ক পশ্চিমবঙ্গের মানুষজন সবথেকে বেশি শুনেছেন ।’ এমনকী তিনি অভিযোগ করেন, ‘কত বুদ্ধিজীবী, কত পন্ডিত মনুষ বিরোধিতা করেছেন। বিভিন্নভাবে গৈরিকীকরণ বলে সমালোচনা করার চেষ্টা করেছেন। সেই কথাগুলো শুনেই তো  মানুষ আমাদের এখানে নির্বাচিত করেছেন। এটা তো স্বাভাবিক।’

আরও পড়ুনঃ আচমকাই হাসপাতালে বর্ষীয়ান নেতা বিমান বসু, কি হয়েছে? জানুন আপডেট

যাদবপুরের আঁচ পশ্চিম মেদিনীপুরের কলেজেও

এদিকে কলকাতার যাদবপুর কান্ডের আঁচ গিয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের কলেজেও। সেখানেও ঝামেলা চলছে। অন্যদিকে যাদবপুরে নন্দলাল বসুর তৈরি করা যে লোগো, সেই লোগো ভেঙে ফেলার অভিযোগ উঠছে এবিভিপির বিরূদ্ধে ।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে, শমীক ভট্টাচার্যের স্পষ্ট জবাব, ‘না না এটা পরিকল্পিত চক্রান্ত । এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। তবে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। এবিভিপির যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী নন্দলাল বসুর লোগো ভেঙে ফেলার মত গর্হিত কাজ এবিভিপির দ্বারা করা সম্ভব না।’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার সময় পরিস্থিতি সামাল দিতে হাজির হয়েছিলেন বিজেপির বিধায়ক। এক্ষেত্রে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষ নিয়েই শমীক জানিয়েছেন, ‘গেটের বাইরে যদি গন্ডগোল হয় বিজেপি বিধায়িকা থাকবেন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তাঁদের থাকার অধিকার এবং দায়িত্ব রয়েছে।’

আরও পড়ুনঃ ‘কিছুতেই দেশবিরোধী স্লোগান দিতে দেব না’, যাদবপুরের মিছিল থেকে গর্জে উঠলেন শর্বরী

বন্দেমাতরম গান নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় উঠে এসেছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে  বিস্ফোরক মন্তব্য করে শমীক ভট্টাচার্য এদিন বললেন, ‘শর্মিলা ঠাকুর তো বিরোধিতা করেছেন। শর্মিলা ঠাকুরের বংশধরদের মধ্যে আমি একজনের নাম দেখতে পাচ্ছি যিনি সবচেয়ে বেশি খুন এবং সবচেয়ে বেশি গণধর্ষণ, বলপূর্বক ধর্মান্তকরণ মন্দির ভাঙার জন্য যে কুখ্যাত হয়ে আছেন ভারতবর্ষের ইতিহাসে। তারই  তো নামকরণ হয়েছে ওনার পরিবারে, উনি তো এসব বলবেন।’