রান্নার এই ভুলেই স্বাদ-গন্ধ সব নষ্ট, ইলিশ রান্নার আসল টেকনিক জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইলিশের (Hilsa Fish) গন্ধও নিয়ে আসে। মাছের রানি ইলিশের স্বাদ আর গন্ধটাই আসল। ইলিশের গন্ধেই অর্ধেক থালা ভাত উঠে যায়। কোনও বাড়িতে ইলিশ রান্না হচ্ছে কিনা তা গন্ধেই টের পেয়ে যায় গোটা পাড়া। ইলিশের এটা অন্যতম ইউএসপি। তবে রান্নার গুণে যেমন ইলিশের স্বাদ গন্ধ বাড়ে, তেমনই রান্নার ভুলেই নষ্টও হতে পারে। ইলিশ রাঁধার সঠিক পদ্ধতি কী?

রান্নার ভুলেই নষ্ট হয় ইলিশের (Hilsa Fish) স্বাদ গন্ধ

দাম দিয়ে ইলিশ মাছ কিনে আনলেও রান্নার ভুলে কিন্তু নষ্ট হতে পারে স্বাদ গন্ধ দুটোই। এর জন্য ইলিশ রান্না করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। ইলিশ কখনোই কড়া করে ভাজা উচিত নয়। হালকা ভেজেই তুলে নেওয়া উচিত। এমনকি ঝোলে কাঁচা ইলিশ মাছও দেওয়া যায়।। এতে বরং স্বাদ আরও বেশি খোলে। তবে ভাজা মাছ খেলে তা কড়া করে ভাজতে পারেন।

How to clean and cook hilsa fish

কীভাবে রাঁধবেন ইলিশ: ইলিশের নিজস্ব স্বাদ, গন্ধ রয়েছে। অহেতুক বেশি মশলা দিলে মাছের আসল স্বাদ গন্ধটাই ধামাচাপা পড়ে যায়। এমন মশলা দেওয়া উচিত যা ইলিশের নিজস্ব স্বাদটাকেই হাইলাইট করবে। কালোজিরে, কাঁচালঙ্কা দিয়ে ঝোল, সর্ষেবাটা দিয়ে ভাপা- এতেই ইলিশের (Hilsa Fish) নিজস্ব স্বাদ ফুটে উঠবে। পেঁয়াজ, রসুন, জিরে, ধনেবাটা দেওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন : ‘বিগ বস’-এর ডাক? জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী

ধোওয়ার সময় করবেন না ভুল: যেকোনো পদই হোক না কেন, ইলিশ বেশিক্ষণ আঁচে রাখতে নেই। ঝোলও বেশি ফোটাবেন না। এতে স্বাদ গন্ধ নষ্ট হয়। ইলিশের গায়ে যে পিচ্ছিল ভাব থাকে তাতেই আসল স্বাদ লুকিয়ে থাকে বলে বিশেষজ্ঞদের মত। তাই ইলিশ বারবার ধুতে নেই। এক দুবার আলতো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। বেশি ঘষাঘষির দরকার নেই। ইলিশ ধোওয়ার সময় কিন্তু ভুল করেও লেবুর রস বা ভিনিগার মাখিয়ে রাখবেন না। এতে ইলিশের স্বাভাবিক গন্ধ নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন : চালে-ডালে থিকথিক করছে পোকা, বর্ষাকালের কমন সমস্যা, রেহাই পাওয়ার উপায় কী?

সাধারণ পরিস্কার জলে ইলিশ ধুয়ে মাছের গা সুতির কাপড়ে আলতো করে চেপে জল ঝরিয়ে নিন। মাছের গায়ে অতিরিক্ত জল থাকলে রান্নার সময়ে তেল ঠিকঠাক প্রবেশ করে না। ইলিশ কাটার পর বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না। এতে মাছের ভেতরে থাকা তেল ধুয়ে বেরিয়ে যায়। ইলিশ হালকা হাতে কম সময়ের জন্য ধুলেই হবে। বাজার থেকে এনে টাটকা অবস্থায় রান্না করলে ইলিশের স্বাদ সবথেকে বেশি হয়।