চালে-ডালে থিকথিক করছে পোকা, বর্ষাকালের কমন সমস্যা, রেহাই পাওয়ার উপায় কী?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হাতে গরম কফির কাপ নিয়ে জানলার ধারে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। কিন্তু শুধু রোম্যান্টিসাইজ করলেই তো হবে না। বর্ষাকাল শুরু হলেই দেখা দেয় নানান সমস্যা। বিশেষ করে রান্নাঘরে (Kitchen Hacks) রেখে দেওয়া ডালে শুরু হয় পোকা ধরা। বর্ষাকালে বদ্ধ জায়গায় রাখলেই ডালে পোকা দেখা যায়। কীভাবে রেহাই পাওয়া যায় এই সমস্যা থেকে?

ডালে পোকা (Kitchen Hacks) দূর করার উপায় কী?

বর্ষাকালে চালে ডালে পোকা ধরা কমন সমস্যা। তবে কিছু ঘরোয়া উপায়ে ডালে পোকা ধরা থেকে আটকানো যায়। ডাল ভালো করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। একটি এয়ার টাইট কন্টেনার ভালো করে পরিস্কার করে তার মধ্যে রাখতে হবে ডাল। বর্ষাকালে আর্দ্রতা বেশি হওয়ায় স্যাঁতসেঁতে ভাব থাকে। এমন স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে রাখুন ডাল।

How to get rid of insects from pulses kitchen hacks

পোকা দূর করার উপায়: কৌটোতে একসঙ্গে অনেকটা ডাল রাখলে হলুদ দিয়ে রাখা উচিত। এতে ডালে পোকামাকড় ধরে না। ডালের কৌটোতে নিমপাতা দিয়ে রাখলেও পোকামাকড় দূরে থাকে। নিমের গন্ধে পোকা (Kitchen Hacks) ধরে না। ডালের পাত্রের কাছে দেশলাই কাঠি রেখে দিন। পোকামাকড় কাছে ঘেঁষবে না।

আরও পড়ুন : ৭০ হাজার টন থেকে কমে দাঁড়াল ২০ হাজার! যোগান নেই, বাজারে আগুন ইলিশের দাম

একগুচ্ছ ঘরোয়া টোটকা: ডালের পাত্রে খোসা ছাড়িয়ে কয়েক কোয়া রসুন রেখে দিতে পারেন। এতে ডাল ভালো থাকবে। তবে কয়েকদিন অন্তর অন্তর রসুন গুলি বদলাতে হবে। লবঙ্গ নানান কাজে লাগে। ডালের কৌটোর মধ্যে ৮-১০ টি লবঙ্গ ফেলে রাখলে পোকা আসবে না।

আরও পড়ুন : ‘বিগ বস’-এর ডাক? জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী

ডালের কৌটোর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে তার ঝাঁজে পোকা ধারেকাছে ঘেঁষবে না। এছাড়া জিপলক পাউচের মধ্যে ফ্রিজে ডাল রেখে দিতে পারেন।