বর্ষার দুপুরে জমজমাট, তেল মশলায় কষিয়ে রাঁধুন ভুনা চিংড়ি, গরম ভাতে দারুণ

Published on:

Published on:

Recipe make Prawn Ghee Roast with just a few ingredients
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাঙাল হোক বা ঘটি, চিংড়ি মাছকে না বলেন না কেউই। চিংড়ি মাছের মালাইকারি হোক বা ঝাল, সব রেসিপিই (Recipe) হয় হিট। চিংড়ি নিজে তো একাই একশো, অন্য রেসিপির স্বাদ বাড়াতেও চিংড়ির জুড়ি মেলা ভার। অল্প মশলায় চটজলদি কোনও পদ বানাতে চাইলে বানাতে পারেন চিংড়ির এই রেসিপি।

চিংড়ি ভুনার সহজ রেসিপি (Recipe)

চিংড়ি এমন এক মাছ যা কম মশলায় কম সময়েও রান্না করা যায়। গরমের দিনে কম মশলার সুস্বাদু রেসিপি চাইলে বানিয়ে ফেলুন ভুনা চিংড়ি। কীভাবে রাঁধবেন, দেখে নিন রেসিপি-

Spicy bhuna chingri recipe

চিংড়ি মাছের ভুনার উপকরণ:

চিংড়ি মাছ

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা লঙ্কা- ২-৩ টি

আদা বাটা- ১/২ চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

জিরে গুঁড়ো- ১/২ চা চামচ

টমেটো- ১ টি

ধনে পাতা কুচি

তেল

নুন

আরও পড়ুন : রাখিতে ভাইয়ের পাতে দিন ধাবা স্টাইল মাটন, রইল সহজ রেসিপি

চিংড়ি ভুনার প্রণালী: প্রথমেই চিংড়ি মাছগুলি পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলি (Recipe) ভেজে তুলে নিতে হবে। এরপর তেলে পেঁয়াজ এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা হলে সামান্য জল দিয়ে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এবং নুন দিতে হবে।

আরও পড়ুন : ভরা মরশুমেও বাজার মন্দা, টাটকা ইলিশ কবে মিলবে? কী বলছেন মৎস্যজীবীরা?

ভালো করে মশলা কষিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তেল ভেসে উঠলে ভাজা চিংড়ি মাছগুলি দিয়ে নেড়ে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।