বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষাতেও এবার ইলিশের বাজার মন্দা। মূলত আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ইলিশের তেমন যোগান নেই। বাজারে ইলিশ (Hilsa Fish) যে মিলছে না তেমনটা নয়। তবে তা বেশিরভাগই চালানি নয়তো স্টোরেজে রাখা মাছ। তবে কি টাটকা ইলিশ আসছে না বাজারে?
যথেষ্ট যোগান নেই ইলিশের (Hilsa Fish)
মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মূলত ইলিশ ওঠে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং দিঘার সমুদ্র থেকে। কিন্তু এবার দক্ষিণ ২৪ পরগণা জেলায় এবার প্রত্যাশার তুলনায় ইলিশের যোগান অনেকটাই কম। মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, মূলত খারাপ আবহাওয়া, ভারী বৃষ্টির জেরে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা।

দাম চড়া বাজারে: সেপ্টেম্বর পর্যন্ত মূলত ইলিশের মরশুম থাকে। কিন্তু এবারের ভরা মরশুমে এতদিন মাছ ধরা ব্যাহত হওয়ায় বাজারে মাছের যোগান কম। স্থানীয় ভাবে ধরা টাটকা ইলিশের সরবরাহ নেই তেমন। তাই দামও অনেক চড়া। কাকদ্বীপ ফিশারম্যান অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ইলিশের জন্য অনুকূল। কিন্তু তার বদলে বারবার নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র মাছ ধরায় প্রভাব ফেলেছে। ট্রলার বেশিদিন সমুদ্রে থাকতে পারছে না, তার জেরেই ইলিশের (Hilsa Fish) যোগান কমেছে।
আরও পড়ুন : হাওড়া ডিভিশনে জোড়া ব্লক, টানা ১০ দিন বন্ধ একগুচ্ছ ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
কেন এই পরিস্থিতি: শুধু যে মাছ ধরার দিনের সংখ্যা কমেছে তাই নয়, সমুদ্র ও নদীর জলপ্রবাহের পরিবর্তনের জেরেও উপকূল ও মোহনা এলাকায় ইলিশের গতিবিধিতে প্রভাব পড়েছে। গত বছর এই সময়টায় ৭০ হাজার টন ইলিশ উঠেছিল জালে। এবার তা কমে দাঁড়িয়েছে ২০-২৫ হাজার টনে।
আরও পড়ুন : রাখিতে ভাইয়ের পাতে দিন ধাবা স্টাইল মাটন, রইল সহজ রেসিপি
মনে করা হচ্ছে, আবহাওয়ার উন্নতি হলে ইলিশ আরও জালে উঠবে বলে মনে করা হচ্ছে। আরও ট্রলার সমুদ্রে গেলে বেশি ইলিশ পাওয়া যাবে।













