বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান। কোনো উৎসব পার্বণ বা মাসে এক দুবার বাড়িতে ঢোকে মাটন (Recipe)। আর এই মাটন একটু জমিয়ে না রাঁধলে ঠিক খেয়ে সুখ হয় না? তবে মাটনের সেই একঘেয়ে কষা বা ঝোল খেতে না চাইলে অন্য রকম কিছু ট্রাই করতে পারেন।
ধাবা স্টাইল মাটন কারির রেসিপি (Recipe)
ধাবার খাবার অনেকেরই পছন্দ। ধাবা স্টাইল রান্নাবান্নার স্বাদটাই হয় অন্য রকম। অনেকদিন তা মুখে লেগে থাকে। চাইলে বাড়িতেও বানাতে পারেন এমন ধাবা স্টাইল মাটন কারি। রইল সহজ রেসিপি-

ধাবা স্টাইল মাটন কারির উপকরণ:
মাটন- ১ কেজি
পেঁয়াজ কুচি- ২ টি
আদা রসুন বাটা- ১ চা চামচ
টমেটো কুচি- ২ টি
রসুনের কোয়া- ৩ টি
টক দই- ৩ চামচ
হলুদ গুঁড়ো- ১ চামচ
লাল লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা- ১ চা চামচ
জিরে- ১ চা চামচ
লাল লঙ্কা- ২ টি
আরও পড়ুন : চিংড়ি তো খেয়েছেন, কচি ডাবের মধ্যে মাংস পুরে বানিয়ে ফেলুন ডাব চিকেন, রইল রেসিপি
ধাবা স্টাইল মাটন কারির প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, দই, নুন দিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটন দিয়ে তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো (Recipe) দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আধ কাপ জল দিয়ে মাটন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
আরও পড়ুন : হাওড়া ডিভিশনে জোড়া ব্লক, টানা ১০ দিন বন্ধ একগুচ্ছ ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
প্যানে তেল গরম করে জিরে, রসুন কুচি, লাল লঙ্কা, কারি পাতা ফোরন দিন। এর মধ্যে দিন পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হলে আদা রসুন বাটা ও ধনে আর টমেটো কুচি দিয়ে দিন। ভালো করে কষিয়ে মাংসের মধ্যে মিশিয়ে দিন এই মশলা। এবার প্যানের ঢাকনা বন্ধ করে কম আঁচে ১০-১৫ মিনিট রান্না করলেই তৈরি।













