আলু-পনিরের দারুণ নিরামিষ পদ, একবার বানালে বারবার চাইবেন, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up this delicious paneer recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে পনিরের পদ খেয়ে মুখে অরুচি ধরে গেছে।এবার স্বাদ বদলের জন্য অল্প সময়ে ট্রাই করতে পারেন পনিরের এই ঝটপট রেসিপিটা‌। । এটি নিরামিষ দিনে বানানোর জন্য একটি সুস্বাদু ও সহজ রেসিপি। অল্প সময়ে বানান পনিরের ডানলা (Paneer Recipe)। এই রেসিপিটি ভাত বা রুটি, উভয়ের সাথেই দারুণ মানানসই।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনিরের এই রেসিপিটি (Recipe)

নিরামিষের দিন বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। তবে চিন্তা করার কিছু নেই। নিরামিষের দিন হলেও আপনি পনির দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন একটাই রেসিপি। যা সহজেই রুটি অথবা পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারবেন (Recipe)।

Recipe whip up this delicious paneer recipe using just a few ingredients

আরও পড়ুন: ২৪ অগস্ট থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, বহু ট্রেনের সময় বদল করল রেল

উপকরণ:

আলু – ২টি

পনির – ২৫০ গ্রাম

পেঁয়াজ – ১টি

টমেটো – ২টি

আদা-রসুন বাটা – ১ চামচ

ধনে গুঁড়ো – ১ চামচ

জিরে গুঁড়ো – ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো – ১/২ চামচ (স্বাদমতো)

হলুদ গুঁড়ো – ১/২ চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চামচ

তেল – পরিমাণ মতো

নুন – স্বাদমতো

ধনে পাতা – সাজানোর জন্য (কুচানো)

প্রণালী: প্রথমে আলু ও পনির হালকা ভেজে নিন।একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা কষে গেলে টমেটো পেস্ট যোগ করে মশলা ভালো করে কষিয়ে নিন। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিন। স্বাদমতো নুন যোগ করুন। কষানো মশলার মধ্যে ভাজা আলু ও পনির যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে ৫-৭ মিনিটের জন্য ঢেকে দিন, যাতে মশলা আলুর ভেতরে ঢোকে। রান্নার শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর সময় ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পনিরের ডালনা (Recipe)।