মাটিতে মিশে গেছে সম্মান, কিন্তু ডুরান্ড হাতছাড়া হলেও ইস্টবেঙ্গলের থেকে এই পুরস্কার ছিনিয়ে নিলো মোহনবাগান!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল যুবভারতীর সবুজ ঘাসে আর এক স্মরণীয় ডার্বি (Kolkata Derby) জয়ের ইতিহাস তৈরি করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ৭৫-এর ঐতিহাসিক ৫-০ বা ডং ম্যাজিকে ২০১৫-র কলকাতা লিগে ৪-০ ফলের মতোই ২০২৬ ডুরান্ডের (Durand Cup 2026) ফাইনালে দাপট দেখিয়ে ৪-১ ফলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের (Mohun Bagan) তারকা গোলরক্ষক বিশাল কাইথের (Vishal Kaith) গ্লাভসকে টপকে তিন তিনবার বল জালে জড়িয়ে হ্যাটট্রিক সম্পূৰ্ণ করেছেন এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)।

গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে এবারের ডুরান্ড কাপের সেরা ফুটবলারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়েছেন এডমুন্ড। অনেকেই ভেবেছিলেন গোটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ গোলকিপিং করা প্রভসুখন সিং গিল-এর হাতেই উঠবে গোল্ডেন গ্লাভসের পুরস্কার। গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস, দুই পুরস্কারই শোভা পাবে লাল-হলুদ ক্লাবে।

কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। ফাইনালে ৪ গোল হজম করলেও গোটা টুর্নামেন্টে অসাধারণ গোলকিপিং করা মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের হাতে উঠেছে এই বিশেষ সম্মান। ম্যাচ শেষে ভারাক্রান্ত হৃদয় ও গম্ভীর মুখ নিয়ে গোল্ডেন গ্লাভস নিতে মঞ্চে উঠেছিলেন বিশাল।

আরও পড়ুন: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

সদ্য সমাপ্ত ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে জয় পায়নি মোহনবাগান। জামশেদপুর এবং নর্থইস্ট ইউনাইটেড দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকার অবধি। দুই ম্যাচের ক্ষেত্রেই বিশালের গ্লাভস হয়ে দাঁড়ায় সবুজ-মেরুণ শিবিরের ত্রাতা। পেনাল্টি বাঁচিয়ে নায়ক হন বিশাল। এছাড়া গ্রূপপর্বের কলকাতা ডার্বিতেও তিনি তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে মোহনবাগানের পতন রোধ করেছিলেন।

আরও পড়ুন: মোহনবাগানকে গুঁড়িয়ে দেওয়ার দিনে নতুন ইতিহাস! ভারতের প্রথম ক্লাব হিসেবে অবিশ্বাস্য কীর্তি ইস্টবেঙ্গলের

এই গোল্ডেন গ্লাভসের পাশাপাশি ৩ লক্ষ টাকাও পুরস্কার পান বিশাল। একই অঙ্কের আর্থিক পুরস্কার পান ইস্টবেঙ্গলের এডমুন্ডও। গতকাল ডুরান্ড কাপের রানার্স হয়ে ৬০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পায় মোহনবাগান। ইস্টবেঙ্গলের ঝুলিতে আসে ডুরান্ড কাপ ও ১ কোটি ২০ লক্ষ টাকা। হাবাসের এই দল আইএসএলের মঞ্চেও দাপট দেখাবে বলে আশাবাদী ফুটবলপ্রেমীরা।