সফটওয়্যার ডেভেলপার হিসাবে শুরু কেরিয়ার! একাধিক সরকারি চাকরি ছেড়ে UPSC-তে বাজিমাত প্রিয়ার

Published on:

Published on:

Follow

বাংলা ওহান্ট ডেস্ক: ভালো চাকরি, মোটা বেতন এবং প্রতিষ্ঠিত কেরিয়ার সব সাফল্যই (Success Story) ছিল তাঁর হাতের মুঠোয়। তবু সেই জীবনেই থেমে থাকতে চাননি প্রিয়া গঙ্গাসহায় মীনা (Priya Gangasahay Meena)। ছোট থেকেই দেশের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল তাঁর। সেই লক্ষ্যেই কর্পোরেট কেরিয়ারের নিরাপদ পথ ছেড়ে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। পথটা অবশ্য একেবারেই সহজ ছিল না। একের পর এক ব্যর্থতা, মানসিক চাপ এবং অনিশ্চয়তার মধ্যেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি প্রিয়া। শেষ পর্যন্ত ২০২৪ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৮৩৩তম স্থান অর্জন করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা IRS অফিসার হওয়ার সুযোগ পান তিনি।

প্রিয়া মীনার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

দিল্লির একটি স্কুলে পড়াশোনা শেষ করার পর প্রিয়া ভর্তি হন IIT দিল্লিতে। সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইআইটি থেকে পড়াশোনা শেষ করার পর একটি বড় কর্পোরেট সংস্থায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রযুক্তি ক্ষেত্রে ভালো কেরিয়ার তৈরি হলেও প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার ইচ্ছাটা তাঁর মধ্যে ক্রমশ আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত কর্পোরেট চাকরির স্বাচ্ছন্দ্য ছেড়ে UPSC-র প্রস্তুতিতে মন দেন। তবে চাকরি ছেড়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর থেকেই যে সাফল্য আসতে শুরু করেছিল, এমনটা নয়। বরং পরবর্তী কয়েক বছর তাঁকে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় (Success Story)।

আরও পড়ুন: শুধু মহাকাশে পৌঁছনোই নয়! ভারত হয়ে উঠবে ‘গ্লোবাল স্পেস হাব’, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পরপর UPSC পরীক্ষায় বসেন প্রিয়া। প্রথম ছয়টি চেষ্টার মধ্যে তিনবার প্রিলিমিনারির গণ্ডিই পেরোতে পারেননি। আবার দু’বার প্রিলিমস ও মেইনস সফল ভাবে উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও শেষ ধাপে কয়েক নম্বরের জন্য মেধাতালিকায় জায়গা হয়নি। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো নিজের লক্ষ্য বদলে ফেলতেন। কিন্তু প্রিয়া সেই পথ বেছে নেননি। UPSC-র প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও বসতে থাকেন তিনি। সেই সূত্রে ইন্টেলিজেন্স ব্যুরো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার, IBPS প্রবেশনারি অফিসার এবং RBI গ্রেড বি ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।

এর মধ্যে RBI-র গ্রেড বি ম্যানেজার হিসেবে ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের অগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রিয়া। অর্থাৎ, একদিকে নিয়মিত চাকরির দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে UPSC-র প্রস্তুতিও চালিয়ে যেতে হয়েছে। বিশেষ করে নিজের ষষ্ঠ চেষ্টাকে সফল করার জন্য সময়কে অত্যন্ত পরিকল্পিত ভাবে কাজে লাগান তিনি। আগের ব্যর্থতাগুলি থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতির পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন করেন। পরীক্ষার কঠিন প্রতিযোগিতা এবং বারবার ধাক্কা সত্ত্বেও তাঁর একটাই লক্ষ্য ছিল—সিভিল সার্ভিসে জায়গা করে নেওয়া। সেই জেদই শেষ পর্যন্ত তাঁকে সাফল্যের দরজায় পৌঁছে দেয়।

Success Story of Priya Gangasahay Meena will surprise you.

আরও পড়ুন: মহাকাশে ভারতের ‘নিজস্ব ঠিকানা’! ২০৩৫-এর মধ্যে তৈরি হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন, ঘোষণা ISRO-র

২০২৪ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, প্রিয়া মীনা ৮৩৩তম স্থান অর্জন করেছেন। দীর্ঘদিনের অপেক্ষা, একাধিক ব্যর্থতা এবং ইতিমধ্যেই পাওয়া বেশ কয়েকটি সরকারি চাকরির পর অবশেষে পূরণ হয় তাঁর মূল স্বপ্ন। এই র‍্যাঙ্কের ভিত্তিতে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পান। প্রিয়ার গল্প তাই শুধু UPSC পরীক্ষায় সাফল্যের কাহিনি নয়; বরং লক্ষ্য স্থির রেখে বারবার চেষ্টা করে যাওয়ার উদাহরণও। আইআইটি থেকে কর্পোরেট চাকরি, সেখান থেকে একাধিক সরকারি পদ এবং শেষ পর্যন্ত IRS—প্রিয়ার এই যাত্রা দেখিয়ে দিয়েছে, কাঙ্ক্ষিত সাফল্য দেরিতে এলেও ধারাবাহিক পরিশ্রম আর অধ্যবসায় থাকলে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব (Success Story)।