ধোনি নন, রিশভ পন্থ প্রমাণ করলেন বিদেশের মাঠে তিনিই সেরা ভারতীয় উইকেটরক্ষক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজের দ্বিতীয় টেস্টে পুরোপুরি চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রায় সব ভারতীয় ব্যাটারই অল্পবিস্তর রান করেছেন। কিন্তু এদিন একটি বিশেষ রেকর্ড গড়ে ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) রেকর্ড ভেঙে দিলেন বর্তমান তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ (Rishabh Pant)।

চলতি সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন রিশভ। সেই ইনিংসে মাত্র ৬৯ বল খেলে ৬৬ রান করে ভারতের বিশাল ব্যবধানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পন্থ। এদিন অর্থাৎ শ্রীলঙ্কা বনাম ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফের অর্ধশতরানের গণ্ডি ছু়ঁয়েছেন তারকা এই ভারতীয় উইকেটরক্ষক।

এদিন ৮৯ বলে ৬ টি চার ও ২ টি ছক্কা সহযোগে তিনি খেলেন ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। ধ্রুব জুরেলের সাথে তার পার্টনারশিপ ভারতীয় দলকে চালকের আসনে বসিয়ে দেয়। সেই সঙ্গে ধোনিকে টপকে ভারতীয় দলের উইকেটরক্ষকদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে বিদেশের মাঠে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন পন্থ।

আরও পড়ুন: ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার

বিদেশের মাটিতে সর্বোচ্চ রানসংগ্রাহকারী ভারতীয় উইকেটরক্ষকদের তালিকা:

১. রিশভ পন্থ (২৫০১*)
২. মহেন্দ্র সিংহ ধোনি (২৪৯৬)
৩. ফারুখ ইঞ্জিনিয়ার (১২০৯)
৪. সৈয়দ কিরমানি (১১০৯)
৫. কিরণ মোরে (৯০১)

আরও পড়ুন: অন্য ব্যাটারদের চেয়ে দ্বিগুন রান করেছেন দেবদত্ত পাডিক্কল! হয়ে উঠছেন দলের সবচেয়ে বড় ভরসা

এদিন শুভমান গিলকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গিয়েছেন পন্থ। এই নির্দিষ্ট প্রতিযোগিতায় দুজনে জনসংখ্যক ম্যাচ খেলেছেন। গিলের নামের পাশে রয়েছে ২৯১৭ রান। রিশভ পন্থ করেছেন ২৯৪৮ রান। তবে শুভমান গিল এই রানের বেশিরভাগটাই করেছেন একজন ওপেনার হিসেবে। সেখানে পন্থ চিরকাল ব্যাটিং করেছেন পাঁচ বা ছয় নম্বরে। এই ঘটনাই প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক।