বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ ২-০ ফলে জিততেই হতো ভারতীয় দলকে (Indian Cricket Team)। দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) ব্যাটে ভর করে সেই লক্ষ্যের দিকে সাবলীল ভাবে এগোচ্ছে ভারত। প্রথম দিন তার ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে ৩০০ রান তুলেছে ভারত।
চলতি সিরিজে ৩ টি ইনিংস ব্যাটিং করে ৩১১ রান করেছেন দেবদত্ত। বাকি ভারতের অন্য কোনও ব্যাটার ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। এর থেকেই বোঝা যায় কতটা ভালো ছন্দে রয়েছেন তিনি। তিন নম্বর ব্যাটিং পজিশনে তিনি ভারতের দীর্ঘমেয়াদি সমাধান হতে চলেছে বলে আশঙ্কা করছেন অনেকেই।

পূর্বে এই জায়গায় নিয়মিত সুযোগ পেতে থাকা সাই সুদর্শন বেশ কিছু ম্যাচ খেলেছিলেন ভারতের হয়ে। পরপর কয়েকটি সিরিজে ভারতের হয়ে তিন নম্বরে নিয়মিত ব্যাটিং করে ৩৮৩ রান তুলেছিলেন তিনি নিজের নামের পাশে। আর দেবদত্ত পাডিক্কল যে ফর্মে রয়েছেন তাতে আন্দাজ করা হচ্ছে এই সিরিজেই তিনি সুদর্শনের মোট টেস্ট কেরিয়ারের রানসংখ্যা টপকে যাবেন।
আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ
তবে ভারতীয় দলে হয়তো এতো সহজে সুযোগ পেতেন না দেবদত্ত। শ্রীলঙ্কা সফরের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচে অসাধারণ শতরান করেছিলেন। তারপর সাই সুদর্শন চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় তার জায়গা হয় প্রথম একাদশে। আর সেই সুযোগ দুই হাত দিয়ে আঁকড়ে ধরেছেন দেবদত্ত। আসন্ন নিউজিল্যান্ড সফর ও তারপর দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার ওপর অনেকটা নির্ভর করবে ভারতীয় দল।
আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভারতীয় দল বেশ কিছুটা বেকায়দায় রয়েছে। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে পয়েন্টস টেবিলে আপাতত বাংলাদেশের চেয়েও পিছিয়ে তারা। কিন্তু নিজেদের বাকি ম্যাচগুলি জিতলে এখনও ফাইনালের যোগ্যতাঅর্জন সম্ভব। সেই লক্ষ্যে দেবদত্ত পাডিক্কলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলে।













