বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৬ অগাস্ট অর্থাৎ বুধবার দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। মূলত, RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) অফিশিয়াল হলিডে ক্যালেন্ডার (Holiday Calendar) অনুযায়ী, ১৪ টি রাজ্যে ২৬ অগাস্ট ব্যাঙ্ক ছুটি থাকবে। বর্তমান প্রতিবেদনে ওই ১৪ টি রাজ্যের তালিকা উপস্থাপিত করা হল।
২৬ অগাস্ট দেশের ১৪ টি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)!
কোন ১৪ টি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে: মূলত, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ২৬ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। মধ্যপ্রদেশ থেকে শুরু করে, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, মনিপুর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অগাস্ট কেন ব্যাঙ্ক বন্ধ থাকবে: জানিয়ে রাখি যে,আগামী ২৬ অগাস্ট দেশের বেশিরভাগ অংশে ঈদ-এ-মিলাদ (বড়া-ওয়াফাত) উদযাপিত হবে। এছাড়াও, দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় ওনাম উৎসবের অংশ হিসাবে থিরুভোনামের প্রধান উৎসব পালিত হচ্ছে। যে কারণে সেখানেও সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুন: ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ খেলা আরও এক দলের মুখোমুখি হবে ভারত? বড় ইঙ্গিত ফেডারেশনের
২৮ অগাস্ট রাখিবন্ধন উপলক্ষে ছুটি: উল্লেখ্য যে, আগামী ২৮ অগাস্ট অর্থাৎ শুক্রবার বেশ কয়েকটি রাজ্য ও শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা এবং হিমাচল প্রদেশ।
অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে: এদিকে, সংশ্লিষ্ট দিনগুলিতে বিভিন্ন এলাকায় ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ATM-এর মতো ডিজিটাল পরিষেবাগুলি উপলব্ধ থাকবে। যেগুলির মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা স্থানান্তর, ব্যালেন্স চেক এবং অন্যান্য অনেক অনলাইন কাজ করতে পারবেন। জানিয়ে রাখি যে, বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে আগস্টের শেষ সপ্তাহে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, ব্যাঙ্কে যাওয়ার আগে দুর্ভোগ এড়াতে গ্রাহকদের তাঁদের রাজ্য এবং শহরের ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন।













