বৃষ্টিতে আরও সুন্দর! বর্ষায় ভারতের এই ৫ জায়গা হয়ে ওঠে অনন্য

Published on:

Published on:

Travel these 5 stunning places in India during the monsoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন ৫ টি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

বর্ষায় অপরূপ ভারতের এই ৫ স্থান ঘুরবেন (Travel)

চোপতা: উত্তরাখণ্ডের চোপতাকে অনেক সময় মিনি সুইৎজারল্যান্ড বলা হয়। বর্ষায় এই ছোট্ট পাহাড়ি অঞ্চল কুয়াশায় ঢেকে গিয়ে পায় রহস্যময় সৌন্দর্য। এখান থেকেই তুঙ্গনাথ ট্রেকের পথ শুরু হয় (Travel)।

তামহিনি ঘাট: পাহাড়ের গা বেয়ে নেমে আসে জলধারা, চারপাশের বন হয়ে ওঠে ঘন সবুজ এবং মেঘে ঢেকে যায় পাহাড়ের চূড়া। বর্ষায় গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে চাইলে এটি হতে পারে আদর্শ গন্তব্য।

Travel these 5 stunning places in India during the monsoon

আরও পড়ুন: ঢ্যাঁড়শের হড়হড়ে ভাব দূর হবে সহজেই! রান্নার সময় মেনে চলুন ৫ টোটকা

জ়িরো ভ্যালি: আপাতানি জনজাতির বসতি, ধানখেত, পাহাড় এবং বাঁশের বাড়ির চারপাশে বর্ষার কুয়াশা তৈরি করে এক শান্ত পরিবেশ। প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে কিংবা শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি সফর করতে চাইলে যেতে পারেন।

জাওয়াই: পাথুরে পাহাড় ও শুষ্ক ভূপ্রকৃতির মাঝে সবুজের ছোঁয়া এই জায়গাকে করে তোলে অনন্য। জাওয়াইয়ের অন্যতম আকর্ষণ চিতাবাঘ। বর্ষার মেঘ, গ্রানাইটের পাহাড়। জঙ্গলের মধ্যে চিতাবাঘ দেখার সুযোগ হতে পারে।

কুদ্রেমুখ: কর্নাটকের চিকমাগালুর জেলার কুদ্রেমুখ বর্ষায় সবুজে ভরে ওঠে। পাহাড়ের আকৃতি ঘোড়ার মুখের মতো হওয়ায় জায়গাটির এমন নাম। বৃষ্টিভেজা ট্রেকিং পথ, ঘন সবুজ বন পাশাপাশি অসংখ্য জলপ্রপাত এই সময় আকর্ষণীয় করে তোলে (Travel)।