ঢ্যাঁড়শের হড়হড়ে ভাব দূর হবে সহজেই! রান্নার সময় মেনে চলুন ৫ টোটকা

Published on:

Published on:

Cooking Tips get rid of the sliminess of okra with 5 simple tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঢ্যাঁড়শ দেখলেই অনেকে নাক কুঁচকায়। আবার কেউ কেউ রান্না করতে চায় না এই সবজিটাকে। এর স্বাদ নয় বরং এর পিচ্ছিল ভাব অনেকেরই অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি রান্না করলে এর পিচ্ছিল ভাব থাকবে না সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।

ঢ্যাঁড়শের পিচ্ছিল ভাব দূর করুন ৫ টোটকায় (Cooking Tips)

১) ঢ্যাঁড়স ধোয়ার সময় ভিনেগার বা নুন জলে এই সবজিটাকে ধোবেন। তারপর মোটার টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিন। তবে মাথায় রাখবেন যাতে গায়ের মধ্যে এক ফোঁটা জল না থাকে। এইভাবে আপনি এই সবজির পিচ্ছিল ভাব দূর করতে পারবেন (Cooking Tips)।

২) ঢ্যাঁড়শের পিচ্ছিল ভাব দূর করতে হলে বেসনের সাহায্য নিতে হবে। ঢ্যাঁড়শ ভাজার সময়ে বেসন মাখিয়ে নিতে পারেন। এতে ঢ্যাঁড়শ মুচমুচে খেতে হবে।

Cooking Tips get rid of the sliminess of okra with 5 simple tips

আরও পড়ুন: এয়ারটেলে বন্ধ চার প্ল্যান! এবার বেশি খরচ করতে হবে গ্রাহকদের

৩) হলুদ-লঙ্কা গুঁড়ো দেওয়ার সময়ই ঢ্যাঁড়শের তরকারিতে নুন দেন? কিংবা ভাজার সময়ে নুন ছড়িয়ে দেন? এই ভুল করবেন না। ঢ্যাঁড়শ ৮০-৯০ শতাংশ রান্না হয়ে যাওয়ার পরে নুন মেশাবেন।

৪)যে কোনও সব্জি উচ্চ আঁচে রান্না করা উচিত নয়। এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তবে ঢ্যাঁড়শ ঢাকা দিয়ে রান্না করা চলবে না। ঢাকনা দিয়ে রাখলে ভিতরে বাষ্প তৈরি হবে এবং ঢ্যাঁড়শের আঠালো ভাব আরও বাড়বে।

৫) সব ঢ্যাঁড়শের বীজ বেশি, সেগুলো না কেনাই ভালো। কচি দেখে ঢ্যাঁড়শ কিনবেন না। কেনার সময়ে হাতে নিয়ে দেখুন। আলতো ভাবে চেপে পরখ করে কিনুন (Cooking Tips)।