পুজোর পরেই কি ভোট? তার আগেই কলকাতা-হাওড়া নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

Published on:

Published on:

BJP Prepares for Kolkata Municipal Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট (Kolkata Municipal Election) নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। পুজোর পরেই ভোট হতে পারে বলে মনে করছে দল। নভেম্বরেই ভোট হতে পারে, সেইজন্য এখন থেকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈঠকের পর দুই পুরসভার জন্য নেতাদের দায়িত্বও ঠিক করে দিয়েছে বিজেপি।

পুরভোটে (Kolkata Municipal Election) কে কে দায়িত্বে?

কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। তাঁর সঙ্গে থাকবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক করা হয়েছে তাপস রায়কে। তাঁকে সাহায্য করবেন ঋতেশ তিওয়ারি। হাওড়া পুরভোটের দায়িত্ব পেয়েছেন রাহুল সিনহা। সেখানে আহ্বায়ক করা হয়েছে বালির বিধায়ক সঞ্জয় কুমার সিংকে।

মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে পুরভোট (Kolkata Municipal Election) নিয়ে বৈঠক হয়। কলকাতার উত্তর ও দক্ষিণ এলাকার নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন দলের নেতারা। ছিলেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী-সহ আরও অনেকে। ভোটের আগে কীভাবে সংগঠন ও প্রচার চালানো হবে, তা নিয়ে আলোচনা হয়।

বিজেপি সূত্রে খবর, নভেম্বরের ভোট (Kolkata Municipal Election) মাথায় রেখেই এখন থেকে প্রস্তুতি চলবে। পুজোর আগেই দলের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরভোটের জন্য আলাদা কমিটিও তৈরি হয়েছে। তাপস রায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন সজল ঘোষ, ঋতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত-সহ আরও কয়েকজন। প্রচার, মানুষের কাছে পৌঁছনো, সংকল্পপত্র এবং প্রার্থী বাছাই নিয়ে এই কমিটি কাজ করবে।

কলকাতা ও হাওড়া পুরসভায় অনেক দিন ধরেই ভোট (Kolkata Municipal Election) হয়নি। এখন দু’টি পুরসভাতেই প্রশাসকের মাধ্যমে কাজ চলছে। রাজ্যে পালাবদলের পর কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। এর মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভা নিয়ে দুটি সংশোধনী বিল পাশ হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর কলকাতায় ওয়ার্ড ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, পুরভোটে (Kolkata Municipal Election) বিজেপি একাই লড়বে। পশ্চিমবঙ্গে বিজেপির কোনও শরিক দল নেই বলেও তিনি জানিয়েছেন। তবে রাজনৈতিক সৌজন্যের কারণে অন্য দলের সঙ্গে যোগাযোগ থাকতেই পারে।

Major Plan by Railways and Municipality to change howrah station

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে অন্নপূর্ণা যোজনা? সাড়ে ৪ লক্ষ অভিযোগের পর ৩১ আগস্টের পর আসবে বড় সিদ্ধান্ত! জানাল সরকার

সব মিলিয়ে বলা যায়, বিধানসভা ভোটের পর এবার কলকাতা ও হাওড়া পুরসভাকে (Kolkata Municipal Election) সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। নভেম্বরের সম্ভাব্য ভোটের আগে পুজোর সময়ের মধ্যেই সংগঠনকে তৈরি করতে চাইছে দল।