বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার খুবই জরুরি জিনিস। প্রতিটি বাড়িতেই সিঙ্গল বা ডবল এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) সংযোগ থাকে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজনেরও প্রকারভেদ আছে। ওজন অনুযায়ী দামেরও হেরফের হয়। মূলত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার গার্হস্থ্য কাজে অর্থাৎ সাধারণ গৃহস্থালী বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয়। আর ১৯ কেজির সিলিন্ডার ব্যবহৃত হয় হোটেল, রেস্তোরাঁ, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে।
এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে এই ভুল করবেন না
কেউ যদি বাড়িতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন, তবে প্রথমেই সাবধান। আইন অমান্য করার জন্য কিন্তু কঠোর শাস্তি হতে পারে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত রেস্তোরাঁ, হোটেল বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য। ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার গৃহস্থালীর কাজে ব্যবহারের জন্য। তাই ঘরোয়া কাজের জন্য ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা কিন্তু বেআইনি।

কী শাস্তি হতে পারে: কেউ যদি গৃহস্থালীর কাজে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তবে প্রশাসন তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করতে পারে। বাতিল হতে পারে বর্তমান এলপিজি গ্যাস সংযোগ। ঘরের হেঁশেলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ধরা পড়লে অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং এলপিজি সরবরাহ বিধিমালার অধীনে মামলা পর্যন্ত হতে পারে, যেখানে নিয়ম অমান্য করার অভিযোগে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি অভিযোগ গুরুতর হয় বা বারবার একই অপরাধ করার অভিযোগ ওঠে, তবে দায়ের হতে পারে এফআইআর। ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে।
আরও পড়ুন : বড় ক্ষতি হয়ে যাবে বৈভব সূর্যবংশীর! এখন থেকেই সতর্ক করেছেন রাহুল দ্রাবিড়
এজেন্সিরও হতে পারে জরিমানা: পদক্ষেপ নেওয়া হতে পারে এজেন্সির বিরুদ্ধেও। কোনও গ্যাস এজেন্সি (LPG Gas Cylinder) যদি জেনে বুঝে বাণিজ্যিক কাজে অনিয়ম করে বা গার্হস্থ্য সিলিন্ডারের বেআইনি যোগান দেয়, তবে ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিপুল জরিমানা চাপানো হতে পারে। ব্যবসার কারণে বাণিজ্যিক সিলিন্ডারের প্রয়োজন হলে কাছাকাছি কোনও অনুমোদিত এলপিজি এজেন্সিতে গিয়ে বাণিজ্যিক সংযোগের আবেদন জমা দিতে পারেন।
আরও পড়ুন : মুকেশ আম্বানির নতুন পরিকল্পনা! এই ব্যবসায়ে করতে চান প্রবেশ, সম্প্রতি ‘এন্ট্রি’ নিয়েছেন আদানিও
বাড়িতে গৃহস্থালীর রান্নাবান্নার জন্য ১৪.২ কেজির গৃহস্থালী সিলিন্ডার ব্যবহার করুন। হোটেল, দোকানে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বাধ্যতামূলক। ঘরে অপ্রয়োজনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার জমিয়ে রাখবেন না।













