খাঁটি পূর্ববঙ্গের রান্না, শুকনো লঙ্কা-সর্ষের তেলে ঝাঁঝ মিশিয়ে রাঁধুন চিংড়ি শুঁটকি ভর্তা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুখে রুচি নেই। কোনও খাবারেরই স্বাদ পাচ্ছেন না? এমতাবস্থায় মুখের রুচি ফিরিয়ে আনে ভর্তা। পূর্ববঙ্গের অত্যন্ত জনপ্রিয় এই পদ নানান উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমিষ নিরামিষ দুভাবেই হয় ভর্তা (Recipe)। বৃষ্টির দিনে ঝাল ঝাল ভর্তা ভাতে মেখে খেতে সত্যিই অপূর্ব লাগে।

চিংড়ি শুঁটকি ভর্তার লোভনীয় রেসিপি (Recipe)

ভর্তার পাশাপাশি পূর্ববঙ্গের আরেক জনপ্রিয় আইটেম শুঁটকি। গন্ধ সহ্য করতে পারলে মাংসকেও টেক্কা দিতে পারে এই পদ। বিশেষ করে শুঁটকি ভর্তা ওপার বাংলার অন্যতম জনপ্রিয় খাবার। এই প্রতিবেদনে থাকছে শুঁটকি চিংড়ি ভর্তার দুর্দান্ত এক রেসিপি।

Yummy spicy shutki chingri bhorta recipe

শুঁটকি চিংড়ি ভর্তার উপকরণ:

চিংড়ি শুঁটকি- ২৫০ গ্রাম

পেঁয়াজ- ৩-৪ টি

রসুন বাটা- আধ টেবিল চামচ

আদা বাটা- আধ চা চামচ

কাঁচালঙ্কা- ৩-৪ টি

শুকনো লঙ্কা- ৩ টি

লেবুর রস- ১ টেবিল চামচ

আরও পড়ুন : দেশের ৭ টি ব্যস্ত রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনা, ৩ টি রয়েছে বাংলাতেই, এবার কনফার্ম হবে টিকিট?

শুঁটকি চিংড়ি ভর্তার প্রণালী: প্রথমেই চিংড়ি শুঁটকি ভালো করে পরিস্কার করে ধুয়ে দিন। এবার কড়াইতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি (Recipe) কড়া করে ভেজে নিন। ভেজে নিন শুকনো লঙ্কাও। ওই তেলেই দিয়ে দিন চিংড়ি শুঁটকি। জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজুন।

আরও পড়ুন : গানের লাইনই হয়ে উঠল বাস্তব, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, দায় স্বীকার ‘গোগি গ্যাং’-এর

এরপর এর মধ্যে দিয়ে দিন বাকি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচালঙ্কা। প্রয়োজন মতো নুন দিয়ে কম আঁচে ভালো করে কষান। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। শুঁটকি ঠাণ্ডা হলে ভাজা শুঁটকি, আগের পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা সামান্য সর্ষের তেল দিয়ে মিহি করে বাটুন। উপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন শুঁটকি চিংড়ি ভর্তা।