বাংলাহান্ট ডেস্ক : আইআরসিটিসির (IRCTC) টিকিট বুকিং সিস্টেমে আসছে বড়সড় বদল। এর জেরে টিকিট বুকিংয়ের সময় যেমন কমবে, তেমনই বুকিংয়ের কার্যকারিতাও বাড়বে। ব্যস্ত সময়ে অনলাইনে ট্রেনের টিকিট বুকিংকে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য করে তুলতে প্রযুক্তিগত উন্নয়নের কাজ করছে।
রেলের (IRCTC) টিকিট বুকিংয়ে আসছে বড় বদল
সাম্প্রতিক সময়ে পুজোর জন্য টিকিট বুকিং করতে গিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মানুষকে। একসঙ্গে বহু সংখ্যক যাত্রী টিকিট বুক করতে গিয়ে যে সমস্যার মুখে পড়ছিলেন সেটার এবার একটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।

কী কী বদল আসছে: ওয়েবসাইটে পরিবর্তন আসলে টিকিট বুকিংয়ের বিবিধ সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, আইআরসিটিসি তাদের নেক্সট জেনারেশন ই টিকিট প্ল্যাটফর্ম উন্নত করার পরিকল্পনা করছে। এই আপগ্রেড হলে প্ল্যাটফর্মের ক্ষমতা অনেকটাই বাড়বে। এর ফলে আগের থেকে প্রতি মিনিটে কয়েক গুণ বেশি টিকিট বুক করা যাবে।
আরও পড়ুন : খাঁটি পূর্ববঙ্গের রান্না, শুকনো লঙ্কা-সর্ষের তেলে ঝাঁঝ মিশিয়ে রাঁধুন চিংড়ি শুঁটকি ভর্তা
আপগ্রেড হলে কী হবে: আইআরসিটিসি (IRCTC) সূত্রে খবর, তাদের বর্তমান সিস্টেমের ক্ষমতা প্রতি মিনিটে প্রায় ৩৭ হাজার টিকিট। সফটওয়্যার আপগ্রেড হলে এই ক্ষমতা প্রতি মিনিটে ১ লক্ষ টিকিট ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো আধুনিকীকরণের জন্য প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন : চকচক করলেই ভালো নয়, মাছে ফর্মালিন মেশানো নেই তো? বুঝবেন কীভাবে?
দুটি প্রোজেক্ট সেটআপ দিয়ে ডিজাইন করা হয়েছে সিস্টেমটি, যা নির্বিঘ্নে পরিষেবা দেবে। একটি সিস্টেমে কোনোরকম সমস্যা দেখা দিলে অন্যটি কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি প্রচণ্ড ব্যস্ত সময়ে তাতে ওয়েবসাইট বন্ধ না হয়ে যায় সেদিকেও নজর রাখতে । সামগ্রিক অভিজ্ঞতা ভালো করতে সরলীকৃত ইন্টারফেস তৈরি করা হয়েছে।













