ঝালঝালে তেল-ঝাল বোয়াল! অল্প মশলায় সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe prepare this delicious Boal fish recipe using the ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির কাছে যেকোনো ধরনের মাছের পদ বরাবর আলাদা হয়। তার ওপর আপনি যদি একঘেয়ে রুই কাতলা খেয়ে মুখে অরুচি ধরিয়ে ফেলেন, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন বোয়াল মাছের তেল ঝাল। এটি তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বোয়ালের এই রেসিপিটি (Recipe)

বাড়িতে হঠাৎ করে যদি বোয়াল মাছ নিয়ে আসা হয়, তাহলে সেটি দিয়ে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে। কিন্তু একঘেয়ে বোয়াল মাছের ঝোল রান্না না করে স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি। যা রান্না করতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখুন প্রণালী (Recipe)।

Recipe prepare this delicious Boal fish recipe using the ingredients

আরও পড়ুন: গ্যাস গ্রাহকদের সতর্কবার্তা! ৫ দিন পর বন্ধ হতে পারে LPG কানেকশন

উপকরণ:

বোয়াল মাছ: ৪ টুকরো

আদা বাটা: ১ চা চামচ

পেঁয়াজ: ২টি

কাঁচালঙ্কা বাটা: ৩-৪টি

জিরে বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

টম্যাটো: ১টি

প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে তেল গরম হলে মাছ ভাজতে দিন। মিনিট তিনেক পরে উল্টে দেবেন। তারপর হালকা ভাজা হলেই তুলে নিন। এরপর মাছ ভাজার তেলেই কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজ ভাজার সময়ে অল্প চিনি দিতে পারেন। পেঁয়াজে সোনালি রং ধরলেই একে একে দিয়ে দিন সব বাটা মশলা, টম্যাটো। তবে যত ক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাতে থাকুন। পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ঝোলটা ফুটতে দিন। এবার ঝোল ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলি ছেড়ে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।